Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

প্রেমিককে গলায় দড়ির সেলফি পাঠিয়ে ঝুলে পড়লেন কলেজ শিক্ষিকা

দ্য ওয়াল ব্যুরো: ঝামেলা চলছিল অনেকদিন ধরেই। শেষ পর্যন্ত রবিবার রাতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন সিউড়ির বিদ্যাসাগর কলেজের জিওলজি বিভাগের শিক্ষিকা শুভ্রা মণ্ডল (২৫)। আত্মঘাতী হওয়ার আগে গলায় দড়ি লাগিয়ে সেলফি পাঠালেন প্রেমিককে। মৃতার পরিবারের অ

প্রেমিককে গলায় দড়ির সেলফি পাঠিয়ে ঝুলে পড়লেন কলেজ শিক্ষিকা

শেষ আপডেট: 12 August 2019 07:40

দ্য ওয়াল ব্যুরো: ঝামেলা চলছিল অনেকদিন ধরেই। শেষ পর্যন্ত রবিবার রাতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন সিউড়ির বিদ্যাসাগর কলেজের জিওলজি বিভাগের শিক্ষিকা শুভ্রা মণ্ডল (২৫)। আত্মঘাতী হওয়ার আগে গলায় দড়ি লাগিয়ে সেলফি পাঠালেন প্রেমিককে। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে সুমন চট্টোপাধ্যায় নামের ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। আত্মঘাতী কলেজ শিক্ষিকার পরিবারের অভিযোগ, সুমনের সঙ্গে তাঁদের মেয়ের সম্পর্ক ছিল প্রায় দু’বছর। পুলিশ জানিয়েছে, মৃতার পরিবার তাদের কাছে দাবি করেছে, দু’জনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কও ছিল। কিন্তু বিয়ের কথা বললেই, তা অস্বীকার করত ওই যুবক। অভিযোগ পত্রে শুভ্রার পরিবারের তরফে জানানো হয়েছে, বিয়ের কথা বলায় ওই যুবক নাকি শুভ্রাকে বলেছিল, “তুই মরে যা। তুই মরে গেলে আমি বেঁচে যাই।” ধৃতকে সোমবার দুপুরে সিউড়ি আদালতে তোলা হবে। রবিবার রাতে খাওয়ার পর নিজের ঘরে চলে যান শুভ্রা। পরে দীর্ঘক্ষণ দরজা না খোলায় বাড়ির লোকেদের সন্দেহ হয়। দরজা খুলে শুভ্রাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পাশেই রাখা ছিল তাঁর মোবাইল। দেখা যায়, আত্মঘাতী হওয়ার আগেই সুমনকে শেষবারের মতো বিয়ে করার জন্য অনুরোধ করেন। কিন্তু সুমন তাতেও রাজি না হওয়ায় চরম সিদ্ধান্ত নেন শুভ্রা। বিএড পড়তে গিয়ে দু’জনের আলাপ। এমএসসি পড়া শেষ করে পিএইচডি-র জন্য চেষ্টা করছিল সুমন। আর শুভ্রা আংশিক সময়ের জন্য পড়াতেন কলেজে। একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলেও চাকরি করতেন ওই তরুণী। মেধাবী ছাত্রী ছিলেন শুভ্রা। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া এলাকাতে। মৃতার পরিবারের দাবি, ওই ছেলের জন্যই তাঁদের মেয়ের এমন মর্মান্তিক পরিণতি হয়েছে। তাই তার যাতে শাস্তি হয়।

```