Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

অস্ট্রেলিয়ার সাহিত্য-সংস্কৃতির সঙ্গে নিবিড় যোগসূত্র গড়ে তুলল বর্ধমান বিশ্ববিদ্যালয়

দ্য ওয়াল ব্যুরো: বর্ধমান বিশ্ববিদ্যালয়ের (Burdwan University) সেন্টার ফর অস্ট্রেলিয়ান স্টাডিজ পরিদর্শন করে গেলেন অস্ট্রেলিয়ান কনসাল জেনারেল রোয়ান আইন্সওয়ার্থ। ১৯৯৭ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধীনে অধ্যাপক দেবনারায়ণ বন

অস্ট্রেলিয়ার সাহিত্য-সংস্কৃতির সঙ্গে নিবিড় যোগসূত্র গড়ে তুলল বর্ধমান বিশ্ববিদ্যালয়

শেষ আপডেট: 12 September 2023 14:10

দ্য ওয়াল ব্যুরো: বর্ধমান বিশ্ববিদ্যালয়ের (Burdwan University) সেন্টার ফর অস্ট্রেলিয়ান স্টাডিজ পরিদর্শন করে গেলেন অস্ট্রেলিয়ান কনসাল জেনারেল রোয়ান আইন্সওয়ার্থ। ১৯৯৭ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধীনে অধ্যাপক দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই সেন্টারটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই সেন্টারের ডিরেক্টর অধ্যাপক অংশুমান কর।

ইংরেজি বিভাগের (Burdwan University) প্রধান ড. অর্ণবকুমার সিনহা জানান, "ভারত এবং অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের সাম্প্রতিক উন্নতির পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়ান কনসাল জেনারেলের আমাদের বিভাগের অস্ট্রেলিয়ান সেন্টারটির পরিদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ বলেই আমরা মনে করছি।“

অস্ট্রেলিয়ার সাহিত্য এবং সংস্কৃতি (Australian literature and culture) নিয়ে দীর্ঘদিন ধরেই গবেষণা করে আসছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অস্ট্রেলিয়ান স্টাডিজ। গবেষণার সুবিধার্থে সেন্টারে রয়েছে একটি লাইব্রেরি। এখনও পর্যন্ত ইংরেজি বিভাগ থেকে অস্ট্রেলিয়ান সাহিত্য এবং সংস্কৃতি (Australian literature and culture) নিয়ে ১২ জন গবেষক পিএইচডি করেছেন। ফেলোশিপ নিয়ে অস্ট্রেলিয়ায় গবেষণার কাজে গিয়েছেন এই সেন্টারের সঙ্গে যুক্ত অধ্যাপক এবং গবেষকদের বেশ কয়েকজন। অস্ট্রেলিয়ার অ্যাবরিজিনাল কবিতার বাংলা অনুবাদও হয়েছে এই সেন্টারটির তত্ত্বাবধানে। অংশুমান করের সম্পাদনায় "কালো অস্ট্রেলিয়ার কবিতা" এই শিরোনামে অনুবাদগুলি প্রকাশ পেয়েছে সপ্তর্ষি প্রকাশন থেকে। সম্প্রতি প্রকাশ পেয়েছে মার্জিনালিটি ইন অস্ট্রেলিয়ান লিটারেচার শীর্ষক একটি গবেষণা গ্রন্থ।

বিভাগীয় প্রধান এবং অংশুমান কর অস্ট্রেলিয়ান কনসাল জেনারেল রোয়ান আইন্সওয়ার্থের হাতে উপহার হিসেবে এই বইগুলি তুলে দেন। সেন্টারকে কনসাল জেনারেল উপহার হিসেবে দিয়েছেন সদ্য প্রকাশিত একটি অস্ট্রেলিয়ান ইংরেজির ডিকশনারি। বিভাগের ছাত্র-ছাত্রী এবং গবেষকদের সঙ্গেও মিলিত হন অস্ট্রেলিয়ান কনসাল জেনারেল। অস্ট্রেলিয়ান সাহিত্য-সংস্কৃতি নিয়ে পঠনপাঠন এবং গবেষণার মানের উন্নতি ঘটাবার জন্য ছাত্র-ছাত্রী এবং গবেষকদের বেশ কিছু সুযোগ-সুবিধা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

এ বছরই মে মাসে অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি সঙ্গে যৌথ উদ্যোগে একটি আন্তর্জাতিক আলোচনা চক্র আয়োজন করেছিল এই সেন্টার। অধ্যাপক অংশুমান কর জানিয়েছেন যে, আগামীতে অস্ট্রেলিয়ান কনসুলেট জেনারেলের সঙ্গে যৌথ উদ্যোগে আয়োজিত এই জাতীয় আন্তর্জাতিক আলোচনা চক্র ও অনুবাদ কর্মশালা আয়োজনের প্রস্তাব কনসাল জেনারেলকে দেওয়া হয়েছে। অনুবাদ কর্মশালায় অস্ট্রেলিয়ান সাহিত্যের বাংলা অনুবাদ করা হবে। নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক গৌতমচন্দ্রর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ান কনসাল জেনারেল।

আরও পড়ুন: ত্রিপুরার বাঙালি পাড়ায় বিজেপির প্রথম মুসলিম বিধায়ক তাফাজ্জল, বাংলায় তাঁকে ঘোরাতেন চান শুভেন্দুরা


```