Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

যাদবপুরকাণ্ড থেকে শিক্ষা! বর্ধমান বিশ্ববিদ্যালয়েও প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য আলাদা হস্টেলের ব্যবস্থা

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনা নাড়িয়ে দিয়েছে রাজ্যকে। কলেজ হস্টেলে নবাগতরা যাতে আর বিরূপ পরিস্থিতির শিকার না হয় সে জন্য শুরু থেকে আলাদা হস্টেলের ব্যবস্থা করছে রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। হস্টেলের পরিস্থিতি, কাদের ঘর দে

যাদবপুরকাণ্ড থেকে শিক্ষা! বর্ধমান বিশ্ববিদ্যালয়েও প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য আলাদা হস্টেলের ব্যবস্থা

শেষ আপডেট: 18 August 2023 05:26

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনা নাড়িয়ে দিয়েছে রাজ্যকে। কলেজ হস্টেলে নবাগতরা যাতে আর বিরূপ পরিস্থিতির শিকার না হয় সে জন্য শুরু থেকে আলাদা হস্টেলের ব্যবস্থা করছে রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। হস্টেলের পরিস্থিতি, কাদের ঘর দেওয়া হচ্ছে, কোন কোন ছাত্র হস্টেলে থাকছে এইসব কিছুর দিকেই থাকছে কড়া নজরদারি। বর্ধমান বিশ্ববিদ্যালয়েও (Burdwan University) এবার প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য আলাদা হস্টেলের ব্যবস্থা করা হচ্ছে। পড়ুয়াদের র‍্যাগিং থেকে বাড়াতে যথেষ্ট কড়া ব্যবস্থাও নিচ্ছেন কলেজ কর্তৃপক্ষ।

জানা গেছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে (Burdwan University) প্রথমবর্ষের ছাত্রছাত্রীদের জন্য সম্পূর্ণ আলাদা হস্টেল রাখার পরিকল্পনা করা হয়েছে। ক্যাম্পাস ও হস্টেলে নিরাপত্তার স্বার্থে সিসিটিভি বসানোর উদ্যোগও নেওয়া হয়েছে।

প্রতি হস্টেলে বহিরাগত রুখতে হস্টেলের প্রতিটি রুমের নাম্বারিং করার পাশাপাশি রুমগুলিতে কোন কোন ছাত্র থাকছে তার তালিকা তৈরি করা হবে। সেই তালিকা নোটিশ বোর্ডে লাগানো হবে। সেই তালিকা হস্টেলের স্টুয়ার্ড, সুপার ও নিরাপত্তারক্ষীদের কাছে থাকবে। বিশ্ববিদ্যালয় (Burdwan University) নির্ধারিত ওই তালিকার বাইরে কারা হস্টেলগুলিতে ঢুকছে, কখন বেড়োচ্ছে, কোন রুমে যাচ্ছে, কাদের সঙ্গে দেখা করছে সেইসব কিছুই নথিভুক্ত করা হবে রেজিস্টার-বুকে। নিরাপত্তারক্ষীদের কাছে নামের তালিকা দেওয়া থাকবে। কড়াভাবে রেজিস্টার মেনে চলার দিকেও নজর দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: কলকাতা মেডিক্যালে অ্যান্টি-র‍্যাগিং কমিটি, প্রথম বর্ষের পড়ুয়াদের আলাদা হস্টেল-সহ একাধিক ব্যবস্থা

প্রসঙ্গত, যাদবপুরের ঘটনার পর দুদিন আগেই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বহিরাগত ছাত্রদের হস্টেল ছাড়ার জন্য নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়, আবাসিক ছাত্রছাত্রীরা ছাড়া সমস্ত বহিরাগতদের আগামী ৭ দিনের মধ্যে সমস্ত হস্টেল ছেড়ে দিতে হবে। মূলত বোর্ডার ও প্রাক্তন ছাত্রদের জন্যই এই নির্দেশিকা বলে জানানো বয় বিশ্ববিদ্যালয়ের তরফে।

যাদবপুরের ঘটনার পরেই গতকাল বৃহস্পতিবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের (Burdwan University) সহ-উপাচার্য আশীষ পাণিগ্রাহী-র সভাপতিত্বে তড়িঘড়ি বৈঠক ডাকা হয়। সেই বৈঠকেও সিদ্ধান্ত নেওয়া হয় পরবর্তী শিক্ষাবর্ষ থেকেই প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা আলাদা হস্টেলেই থাকবে। সেখানে রেজিস্ট্রারকে সবদিক দিয়েই কড়া ব্যবস্থা নিতে হবে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য বলেছেন, "শিক্ষাঙ্গনে ছাত্র-ছাত্রীদের সুরক্ষা ও শৃঙ্খলার বিষয়টি আমাদের সবথেকে বেশি গুরুত্ব দিয়ে দেখতে হচ্ছে। সেই কারণে একাধিক কড়াকড়ি রাখা হচ্ছে।"


```