Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

হাসিনা-৭৫, বাংলাদেশের নির্মাণে বঙ্গবন্ধু তনয়ার ভূমিকা এপার বাংলার বিশিষ্টদের কলমে

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের দায়িত্ব তাঁর কাঁধে। শক্ত হাতে নিজের দায়িত্ব সামলে চলেছেন তিনি। বাংলাদেশের উন্নতির পেছনে তাঁর অবদান অনস্বীকার্য। সেই শেখ হাসিনার (Seikh Hasina) জন্মদিনে উপহার হিসেবে এপার বাংলার তরফে তাঁর জীবনের অধ্যায় নিয়ে লেখা এ

হাসিনা-৭৫, বাংলাদেশের নির্মাণে বঙ্গবন্ধু তনয়ার ভূমিকা এপার বাংলার বিশিষ্টদের কলমে

শেষ আপডেট: 28 September 2021 12:57

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের দায়িত্ব তাঁর কাঁধে। শক্ত হাতে নিজের দায়িত্ব সামলে চলেছেন তিনি। বাংলাদেশের উন্নতির পেছনে তাঁর অবদান অনস্বীকার্য। সেই শেখ হাসিনার (Seikh Hasina) জন্মদিনে উপহার হিসেবে এপার বাংলার তরফে তাঁর জীবনের অধ্যায় নিয়ে লেখা এক বই প্রকাশিত হল কলকাতায়। মঙ্গলবার শেখ হাসিনার ৭৫তম জন্মদিন। সেই উপলক্ষ্যে তাঁকে নিয়ে এপার বাংলার বিশিষ্টদের ১৫টি লেখা ছাপা হয়েছে 'শেখ হাসিনা: দ্য স্টোরি অফ বলসওমিং বাংলাদেশ' শীর্ষক বইয়ে। হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি, উন্নতির ধারাকে পাথেয় করে পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রের মানুষ লিখেছেন তাঁদের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ। তাদের মধ্যে আছেন বাংলাদেশ বিশেষজ্ঞ, সাংবাদিক প্রমুখ। এদিন কলকাতায় রাজ্যের পঞ্চায়েত মন্ত্ৰী সুব্রত মুখোপাধ্যায় বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। উপস্থিত ছিলেন কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিষ সুর ও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক বিভাগের প্রধান দেবজ্যোতি চন্দ। এই বইটির সম্পাদনা করেছেন কলকাতার বাংলাদেশ উপ হাই কমিশনের প্রথম সচিব (প্রেস) ডঃ মোফাকখারুল ইকবাল। তিনি বাংলাদেশের মুক্তি যুদ্ধে কলকাতার সাংবাদিক ও সংবাদপত্রের ভূমিকা নিয়ে গবেষণা করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট অর্জন করেছেন। কর্মসংস্থানের নামে অন্যদের বাঁচার অধিকারে হস্তক্ষেপ নয়, বলল সুপ্রিম কোর্ট, কী করবেন বাজি নির্মাতারা? বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা তাঁর ৭৫ বছর জীবনে বহু উত্থান পতন দেখেছেন। চার দশক ধরে তিনি সামলাচ্ছেন বাংলাদেশের আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব। তাঁর সময়কালে বাংলাদেশের যে অগ্রগতি হয়েছে তা চাক্ষুষ করেছেন এপার বাংলার বিশিষ্টরা। সেই পর্যবেক্ষণের ভিত্তিতেই শিক্ষাবিদ পবিত্র সরকার, অর্থনীতিবিদ রতন খাসনবিশ, দেবজ্যোতি চন্দ, তরুণ গাঙ্গুলি, মানস ঘোষ, সর্দার আমজাদ আলি, চন্দন সেন সহ বহু বিশিষ্ট। লিখেছেন সাংবাদিক দেবদীপ পুরোহিত, অমল সরকার, তরুণ গঙ্গোপাধ্যায়, প্রতীক রঞ্জন বোস প্রমুখ। এই বই সংকলন করতে গিয়ে শেখ হাসিনার মতো মহান নেত্রীর জীবন ও কাজ সম্পর্কে বহু অজানা তথ্য জানতে পেরেছেন বলে জানান ডঃ মোফাকখারুল ইকবাল। ভারতের সঙ্গে শেখ হাসিনার মধুর সম্পর্ক উঠে এসেছে এই বইয়ে। বিভিন্ন সময়ে বাংলাদেশে গিয়ে বিশিষ্টদের অভিজ্ঞতার প্রতিফলন বলা চলে এই বই। এই বইয়ের সংকলন করে আনন্দিত ড. ইকবাল। বঙ্গবন্ধুর আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে হাসিনার অবদান সকলেই এক বাক্যে স্বীকার করেন এই বইয়ে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```