Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া

তালবন্ধের পর এবার মুর্দাবাদ স্লোগান, মন্ত্রী সুভাষকে ঘিরে বাঁকুড়ায় প্রকট বিজেপির কোন্দল

দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিন আগেই দলীয় কর্মীদের হাতে তালাবন্দি হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সহ সভাপতি সুভাষ সরকার। এবার তাঁর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় (Bankura) টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন বিজেপির নেতা কর্মীরা

তালবন্ধের পর এবার মুর্দাবাদ স্লোগান, মন্ত্রী সুভাষকে ঘিরে বাঁকুড়ায় প্রকট বিজেপির কোন্দল

শেষ আপডেট: 23 September 2023 11:07

দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিন আগেই দলীয় কর্মীদের হাতে তালাবন্দি হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সহ সভাপতি সুভাষ সরকার। এবার তাঁর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় (Bankura) টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন বিজেপির নেতা কর্মীরা (BJP clash)। মুর্দাবাদ স্লোগানও উঠল!

শনিবার দুপুর ২টো নাগাদ বাঁকুড়ার (Bankura) শালতোড়া লেদ মোড়ের এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়। ঘটনার জেরে তীব্র অস্বস্তিতে গেরুয়া শিবির। অন্য দিকে বিষয়টি প্রকাশ্যে আসতেই শাসক শিবিরের তরফে ধেয়ে এসেছে তীব্র কটাক্ষ। তৃণমূলের স্থানীয় নেতাদের বক্তব্য, গোষ্ঠী কোন্দলে (BJP clash) জেরবার বিজেপি। আগামীদিনে ওদের খুঁজতে হলে দূরবীনের সাহায্য নিতে হবে।

গত ১২ সেপ্টেম্বর কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের বিরুদ্ধে একনায়কতন্ত্রের অভিযোগ এনে বাঁকুড়ায় দলের কার্যালয়ে তাঁকে তালাবন্দি করে রেখেছিলেন কর্মীরা। সুভাষ সরকার কেন্দ্রীয় মন্ত্রী (Subas Sarkar) হওয়ার সুবাদে আধা সামরিক বাহিনীর নিরাপত্তা পান। তাঁকে কীভাবে পার্টি অফিসের ঘরে আটকে তালা বন্ধ করে দেওয়া হল তা নিয়েই প্রশ্ন উঠছে। প্রায় দু’ঘণ্টা পর মন্ত্রীকে উদ্ধার করে বাঁকুড়া (Bankura) সদর থানার পুলিশ ও কেন্দ্রীয়বাহিনী। গোটা ঘটনাকে ঘিরে চরম অস্বস্তিতে পড়েন বিজেপি নেতৃত্ব।

এদিনের ঘটনার পর সেই কোন্দল আরও প্রকট হল বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। সুভাষ সরকারের পাশাপাশি দলের জেলা নেতা সুনীল রুদ্র মণ্ডলের নামেও এদিন মুর্দাবাদ স্লোগান ওঠে। বিক্ষোভকারী বিজেপি কর্মীদের অভিযোগ, এলাকায় যাঁরা সংগঠনকে টিকিয়ে রেখেছেন নানাভাবে তাঁদেরকেই হেনস্থা করছেন মন্ত্রী সুভাষ এবং সুনীল রুদ্ররা। অবিলম্বে দল পরিচালনায় এক নায়কতন্ত্র বন্ধ না করা হলে বৃহত্তর আন্দোলন সংগঠিত করারও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। যদিও এই বিষয়ে জেলা নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। বাঁকুড়ার দুটি লোকসভায় গতবারে বিজেপির দখলে গিয়েছিল। বাঁকুড়া থেকে জয়ী হয়েছিলেন সুভাষ সরকার, বিষ্ণুপুর থেকে সৌমিত্র খাঁ। এহেন বাঁকুড়া জেলাতেই ক্রমেই দলের গোষ্ঠী প্রকট আকার নেওয়ায় আগামী বছরের লোকসভা ভোটে বাঁকুড়ার দুটি আসনে বিজেপি নিজেদের জয় ধরে রাখতে পারবে কি না, তা নিয়েও নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

আরও পড়ুন: ব্যাগ খুলতেই বেরিয়ে এল নর কঙ্কাল! শোরগোল হাওড়ার গ্রাম পঞ্চায়েত অফিসে


```