Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া

বিজেপি টি শার্ট বানাতে ব্যস্ত, নজর নেই মানুষের দুর্গতির দিকে, অভিযোগ প্রিয়ঙ্কার

দ্য ওয়াল ব্যুরো : বিজেপি টি শার্ট না বানিয়ে যদি মানুষের দুর্দশার দিকে নজর দিত, তাহলে ভালো হত। এমন মন্তব্য করে গেরুয়া ব্রিগেডকে বিঁধলেন প্রিয়ঙ্কা গান্ধী। ভোটের আগে ‘নমো এগেইন’ এবং ‘চৌকিদার’ লেখা টি শার্ট বিক্রি করছে বিজেপি। প্রিয়ঙ্কা টুইট কর

বিজেপি টি শার্ট বানাতে ব্যস্ত, নজর নেই মানুষের দুর্গতির দিকে, অভিযোগ প্রিয়ঙ্কার

শেষ আপডেট: 25 March 2019 08:55

দ্য ওয়াল ব্যুরো : বিজেপি টি শার্ট না বানিয়ে যদি মানুষের দুর্দশার দিকে নজর দিত, তাহলে ভালো হত। এমন মন্তব্য করে গেরুয়া ব্রিগেডকে বিঁধলেন প্রিয়ঙ্কা গান্ধী। ভোটের আগে ‘নমো এগেইন’ এবং ‘চৌকিদার’ লেখা টি শার্ট বিক্রি করছে বিজেপি। প্রিয়ঙ্কা টুইট করে বলেছেন, বিজেপি নেতারা এখন টি শার্ট বেচতে ব্যস্ত। এর বদলে যদি তাঁরা দুর্গতদের দিকে নজর দিতেন তাহলে ভালো হত। উত্তরপ্রদেশের শিক্ষামিত্রদের কথা তুলে তিনি বলেন, তাঁরা কঠিন পরিশ্রম করেও তার মূল্য পাচ্ছেন না। অনেকে আত্মহত্যা করেছেন। যাঁরা প্রতিবাদ জানাতে পথে নেমেছিলেন, তাঁদের লাঠিপেটা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে মামলা করা হয়েছে। উত্তরপ্রদেশে চুক্তির ভিত্তিতে যে শিক্ষকদের নিয়োগ করা হয়েছে, তাদের শিক্ষামিত্র বলা হয়। সম্প্রতি কয়েকশ শিক্ষামিত্র বেশি বেতন ও অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে নিয়োগের দাবিতে আন্দোলনে নামেন। https://twitter.com/priyankagandhi/status/1110013226165698560 বিজেপি ‘নমো এগেইন’ টি শার্টের পাশাপাশি নমো অ্যাপ নামে এক মোবাইল অ্যাপ্লিকেশনকেও জনপ্রিয় করে তোলার চেষ্টা করছে। নমো অ্যাপের মাধ্যমেও টি শার্ট, কফি মগ ও স্টিকার বিক্রি করছে। ৪৭ বছর বয়সী প্রিয়ঙ্কা এবারই প্রথম রাজনীতিতে যোগ দিলেন। ফেব্রুয়ারিতে তিনি লখনউতে রোড শো করেন। তাঁর সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চেহারার মিল আছে। কংগ্রেস সমর্থকদের আশা, তিনি ভোটারদের এক বড় অংশকে দলের দিকে টেনে আনতে পারবেন। প্রিয়ঙ্কা রাজনীতিতে আসার পরে বিজেপি ফের পরিবারতন্ত্রের অভিযোগ তুলেছে। কিছুদিন আগে প্রিয়ঙ্কা প্রয়াগরাজ থেকে বারাণসী অবধি নৌকাযাত্রা করেন। রাজনৈতিক প্রচারের জন্যই তিনি গঙ্গাবক্ষে ওই যাত্রা করেছিলেন। তিনি মানুষকে আশ্বাস দেন, উত্তরপ্রদেশের রাজনীতির গতিপ্রকৃতি বদলে দেবেন। এক খোলা চিঠিতে তিনি বলেন, উত্তরপ্রদেশের রাজনীতি বদলে দেওয়া আমার দায়িত্ব। রাজ্যের রাজনীতি এখন অচলাবস্থার মধ্যে পড়েছে। যুবক, নারী, কৃষক ও শ্রমিকরা দুর্গতির মধ্যে আছেন। তাঁরা নিজেদের দুঃখের কথা অপরকে জানাতে চান। কিন্তু ভোটের হইচইয়ে তাঁদের বক্তব্য চাপা পড়ে যাচ্ছে। তিনি ভোটারদের আশ্বাস দেন, আমি মনে করি সাধারণ মানুষের সমস্যার কথা না শুনলে রাজনীতির পরিবর্তন সম্ভব নয়। সেজন্য আমি আপনাদের বাড়ি বাড়ি গিয়ে সকলের সঙ্গে কথা বলছি। প্রিয়ঙ্কা জানান, তিনি বাসে ও ট্রেনে চড়ে ভ্রমণ করবেন। ভোটারদের সঙ্গে কথা বলবেন। পদযাত্রাও করবেন।

```