Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া

কোচবিহারের সরকারি বাসে পাথর ছোড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে! বনধ নিয়ে অশান্তি শুরু উত্তরবঙ্গে

দ্য ওয়াল ব্যুরো: বিজেপির ডাকা ১২ ঘণ্টার বনধের জেরে (BJP Bandh) সাতসকাল থেকেই অশান্তি শুরু উত্তরবঙ্গে। কোচবিহার শহরে (Clash in Coochbihar) বিজেপির কর্মীদের পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়তে দেখা যায়। প্রায় ২০ জন বিক্ষোভকারীকে আটকও করে

কোচবিহারের সরকারি বাসে পাথর ছোড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে! বনধ নিয়ে অশান্তি শুরু উত্তরবঙ্গে

শেষ আপডেট: 28 April 2023 03:30

দ্য ওয়াল ব্যুরো: বিজেপির ডাকা ১২ ঘণ্টার বনধের জেরে (BJP Bandh) সাতসকাল থেকেই অশান্তি শুরু উত্তরবঙ্গে। কোচবিহার শহরে (Clash in Coochbihar) বিজেপির কর্মীদের পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়তে দেখা যায়। প্রায় ২০ জন বিক্ষোভকারীকে আটকও করেছে পুলিশ।

জানা গেছে, কালিয়াগঞ্জ কাণ্ডের (Kaliagunj Issue) প্রতিবাদে বিজেপি উত্তরবঙ্গজুড়ে যে বনধ ডেকেছে, তার সমর্থনে শুক্রবার সকাল থেকেই কোচবিহার শহরের বিভিন্ন এলাকায় মিছিল বার করে বিজেপি। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস ডিপোয় এসে বাস আটকে প্রতিবাদ জানান মিছিলকারীরা। পুলিশ এসে তাঁদের বাধা দিলে ধাক্কাধাক্কি শুরু হয় বলে অভিযোগ। পুলিশের দাবি, সরকারি বাসে পাথরও ছুড়েছেন বনধ সমর্থককারীরা। হেলমেট পরে বাস চালাতেও দেখা গেছে চালকদের।

স্থানীয় সূত্রের খবর, সরকারি বাস নিয়ে অশান্তি হলেও, এদিন রাস্তায় বেসরকারি পরিবহণ সংস্থাগুলি কোনও যানবাহন নামায়নি। কিছু দোকানপাট খুললেও সেসব জোর করে বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন রাস্তায় বহু পুলিশ মোতায়েন রয়েছে।

কোচবিহার শহরের বনধের জেরে প্রভাব পড়েছে দার্জিলিং-সহ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও। বিভিন্ন এলাকায় বিজেপির পতাকা হাতে মিছিল করতে দেখা গেছে বনধের সমর্থনে।

দান্তেওয়াড়ায় শহিদ ১০ পুলিশের মধ্যে ৫ জনই আগে মাওবাদী ছিলেন! সন্ত্রাস ছেড়ে মূলস্রোতে ফিরেছিলেন তাঁরা


```