দ্য ওয়াল ব্যুরো: আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্য বাজেটে রোড ট্যাক্স এবং অতিরিক্ত ট্যাক্স খাতে বিশেষ ছাড় দিচ্ছে রাজ্য সরকার। বাজেট প্রস্তাবে বলা হয়েছে কোভিড মহামারীর কারণে পরিবহণ ক্ষেত্রে যে অর্থনৈতিক বিপর্যয় দেখা দিয়েছে, সেকথা চিন্তা করে রাজ্য সরকার রোড ট্যাক্স এবং অতিরিক্ত ট্যাক্স ১ জানুয়ারি ২০২১ থেকে ৩০ জুন ২০২১ অবধি ছাড় দেওয়ার ব্যবস্থা করেছিল।
সেই পরিস্থিতির বিশেষ পরিবর্তন না হওয়ায়, এবং এখন পরিবহণ ক্ষেত্র আর্থিক বিপর্যয়ের ধাক্কা না কাটিয়ে ওঠায় রোড ট্যাক্স এবং অতিরিক্ত ট্যাক্স আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত মকুব করা হল। ওয়াকিবহাল মহলের মতে, পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে বাস–ট্যাক্সির ভাড়া বৃদ্ধির দাবির মুখে সরকার এই সুবিধা ঘোষণা করল। এর ফলে পরিবহণ ব্যবসায়ীরা ভাড়া বৃদ্ধির দাবি নিয়ে পরবর্তী পদক্ষেপ কী নেন, সেটাই এখন দেখার।
বিস্তারিত আসছে...