Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিক

সাংবাদিকদের জন্য উৎসব বোনাস ঘোষণা করে বিজ্ঞপ্তি ও আবেদনপত্র প্রকাশ করল রাজ্য সরকার

দ্য ওয়াল ব্যুরো: এবার বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকদের জন্যও ফেস্টিভ বোনাস বা উৎসব বোনাস ঘোষণা করল সরকার। রাজ্যের যে সমস্ত সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড রয়েছে, যাঁরা নবান্ন ও বিধানসভার খবর কভার করেন, সেই সঙ্গে জেলাতেও এই কার্ডধারী

সাংবাদিকদের জন্য উৎসব বোনাস ঘোষণা করে বিজ্ঞপ্তি ও আবেদনপত্র প্রকাশ করল রাজ্য সরকার

শেষ আপডেট: 28 September 2020 14:02

দ্য ওয়াল ব্যুরো: এবার বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকদের জন্যও ফেস্টিভ বোনাস বা উৎসব বোনাস ঘোষণা করল সরকার। রাজ্যের যে সমস্ত সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড রয়েছে, যাঁরা নবান্ন ও বিধানসভার খবর কভার করেন, সেই সঙ্গে জেলাতেও এই কার্ডধারী যে সমস্ত সাংবাদিক রয়েছেন তাঁরাই এই বোনাস পাবেন বলে জানা গেছে। নবান্ন সূত্রের খবর, কীভাবে এই বোনাসের জন্য আবেদন করবেন সাংবাদিকরা, সে সংক্রান্ত সমস্ত তথ্য রাজ্য সরকারের তথ্য-সংস্কৃতি দফতরের প্রকাশ করা বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে টাকার অঙ্ক না থাকলেও, নবান্ন সূত্রের খবর, এই টাকার অঙ্ক হবে ২০০০ টাকা করে। 'এগিয়ে বাংলা' রাজ্য সরকারি ওয়েবসাইটে এই নোটিসের পাশাপাশি একটি আবেদনের ফর্মাও দেওয়া হয়েছে ভর্তি করে জমা দেওয়ার জন্য। সরকারি ওই নোটিস বলছে, রাজ্যের যে সমস্ত সাংবাদিকরা কলকাতায় নবান্ন ও বিধানসভায় যাতায়াত করেন এবং অন্যান্য যেলায় যাঁদের অ্যাক্রেডিটেশন কার্ড রয়েছে, তাঁদের উৎসব বোনাস দেওয়ার উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। কলকাতার যে সমস্ত সাংবাদিক এই বোনাস পেতে চান, তাঁদের অনুরোধ করা হচ্ছে newsbureauica@gmail.com ঠিকানায় ইমেল মারফত আবেদন করতে অখবা নবান্নের নতলার ৯১১ নম্বর রুমে আবেদনপত্রের হার্ড কপি পাঠাতে। অন্যান্য জেলার সাংবাদিকরা তথ্য ও সংস্কৃতি দফতরের সঙ্গে যোগাযোগ করবেন। ২০২০ সালের ১০ অক্টোবরের মধ্যে সমস্ত আবেদন পাঠাতে হবে নিয়ম মেনে। সেই সঙ্গে পাঠাতে হবে নিজের ব্যাঙ্কের পাসবুকের বা ক্যানসেল্ড চেকের ছবি। সেটি সই করতে হবে নিজেকে। এর পরেই সেই অ্যাকাউন্টে উৎসব বোনাসের ফান্ড চলে যাবে।

```