Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া

সাজ্জাকের হাতে অস্ত্র তুলে দেওয়া বাংলাদেশি আবদুল অবশেষে গ্রেফতার, তোলা হল আদালতে

করণদিঘি এবং গোয়ালপোখর লাগোয়া সীমান্ত দিয়েই বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিল সে। সেইসময় পুলিশের জালে ধরা পড়ে।

সাজ্জাকের হাতে অস্ত্র তুলে দেওয়া বাংলাদেশি আবদুল অবশেষে গ্রেফতার, তোলা হল আদালতে

বাংলাদেশি আবদুল- নিজস্ব চিত্র

শেষ আপডেট: 21 January 2025 15:54

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: গোয়ালপোখরের পাঞ্জিপাড়ায় পুলিশকে লক্ষ্য করে গুলিকাণ্ডে গ্রেফতার করা হল বাংলাদেশি নাগরিক আবদুল হোসেন ওরফে আবালকে।

সোমবার রাতে বাংলাদেশ যাওয়ার চেষ্টা করছিল সে। সেইসময় পুলিশের জালে ধরা পড়ে যায়৷ পুলিশ সুত্রে খবর, করণদিঘি এবং গোয়ালপোখর লাগোয়া সীমান্ত দিয়েই বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিল সে। সেইসময় পুলিশের জালে ধরা পড়ে।গভীর রাতে তাকে গোয়ালপোখর থানায় নিয়ে যাওয়া হয়।

ইসলামপুর পুলিশ জেলার সুপার এ ব্যাপারে এখনও কোনও মন্তব্য করতে রাজি হননি। তবে পুলিশ সূত্রে খবর,স্থানীয় বেশ কয়েকজনের সহযোগিতায়  আবদুল হোসেন ওরফে আবালকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তাকে জেরা করে এই ঘটনায় আর কাদের যোগ রয়েছে, তা জানার চেষ্টা হবে।  

একটি খুনের মামলায় বিচারাধীন আসামি ছিল সাজ্জাক। গত বুধবার ইসলামপুর আদালত থেকে পুলিশের ভ্যানে রায়গঞ্জে নিয়ে আসার সময়ে কর্তব্যরত দুই পুলিশকর্মীকে গুলি করে পালিয়ে যায় সে। শনিবার ভোরে চোপড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে পালানোর সময় এনকাউন্টারে মৃত্যু হয় সাজ্জাকের। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, গত বুধবার সাজ্জাক আগ্নেয়াস্ত্র পেয়েছিলেন ইসলামপুর আদালত চত্বরেই। বছর ২৪-এর ওই অভিযুক্তের হাতে আগ্নেয়াস্ত্র তুলে দিয়েছিলেন শেখ হজরত নামে এক যুবক। পরিকল্পনার নেপথ্যে ভূমিকা ছিল সাজ্জাকের সহযোগী তথা বাংলাদেশি দুষ্কৃতী আবদুলেরও। সেই থেকেই ফেরার ছিলেন ‘আবাল’। এ বার তাঁকেই গ্রেফতার করল পুলিশ।


```