
শেষ আপডেট: 13 May 2022 14:46
দ্য ওয়াল ব্যুরো: বিশাল চেহারার (Heavy Body) জন্য একসময় শিরোনামে উঠে এসেছিলেন দক্ষিণ দিনাজপুরের (Balurghat) বংশীহারি ব্লকের সিদ্দিকা পারভিন (Siddika Parvin)। বাঙালি তো দূর অস্ত, তার এই অস্বাভাবিক চেহারা আর কোনও ভারতীয় জাতির মধ্যেও দেখতে পাওয়া যায় না। ২০১৩ সালে সিদ্দিকার বয়স যখন মাত্র ২৪ বছর ছিল সেই সময়ই সে প্রতিদিন দু কেজি চালের ভাত খেত। এই তরুণীর কথা জানাজানি হতেই সেই সময় বাড়িতে ভিড় করেছিলেন রাজনীতিবিদরা। বয়ে গিয়েছিল প্রতিশ্রুতির বন্যা। রাজ্যে তৎকালীন মন্ত্রী শঙ্কর চক্রবর্তী সিদ্দিকার চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। প্রথমে কলকাতায়, সেখান থেকে দিল্লির এইমসে তাকে নিয়ে যাওয়া হয়।
হোটেল মালিকের 'লস' হবে ভেবে মাত্র ১ কিলো চালের ভাত খান
কিন্তু এই সুপারফাস্ট সময়ে একটা বিষয় নিয়ে পড়ে থাকার ফুসরত কোথায়! তাই অচিরেই সিদ্দিকা পারভিনের কথা ভুলতে শুরু করে সবাই। সেই যে এইমস থেকে সিদ্দিকাকে বাড়ি ফিরিয়ে দিয়ে গিয়েছিল তারপর আর কেউ খোঁজ নেয়নি। এদিকে অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরোয়। ফলে মেয়ের চিকিৎসা তো দুরস্ত, তাকে ঠিক করে খাওয়াতেও পারছে না মা-বাবা। আজ আর হাঁটতেও পারে না সিদ্দিকা। অভিমানে বাইরের লোকের সঙ্গে কথা বলা বন্ধ করেছে সে।
শ্বশুর-বউমা মিলে চালাত মাদক পাচার চক্র! বাজেয়াপ্ত ৪৫ কেজি গাঁজা, নগদ ৩৪ লক্ষ টাকা
সিদ্দিকার বয়স এখন ৩৩ বছর। পিটুইটারি গ্ল্যান্ডে টিউমারের জন্য তার চেহারা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে খিদে। পরিবার এখন চায় তাদের মেয়ের জন্য স্থায়ী ভাতার বন্দোবস্ত করুক সরকার। তাহলে দু'টো খেয়ে পড়ে বাঁচতে পারবে সিদ্দিকা।