Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া

ববিতার নিয়োগ নিয়েও প্রশ্ন, পরেশের মেয়ের জায়গায় চাকরি দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি এভাবে সামনে উঠে আসার পিছনে তাঁর গুরুত্বপূর্ণ অবদান আছে। রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর বেআইনি নিয়োগ তাঁর জন্য‌ই ফাঁস হয়ে। চাকরি হারান ম

ববিতার নিয়োগ নিয়েও প্রশ্ন, পরেশের মেয়ের জায়গায় চাকরি দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: 30 December 2022 13:49

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি এভাবে সামনে উঠে আসার পিছনে তাঁর গুরুত্বপূর্ণ অবদান আছে। রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর বেআইনি নিয়োগ তাঁর জন্য‌ই ফাঁস হয়ে। চাকরি হারান মন্ত্রী কন্যা। কিন্তু সেই ববিতা সরকারের (Babita Sarkar) চাকরি নিয়েই (SSC Teacher Recruitment) এবার গুরুতর প্রশ্ন উঠে গেল। অভিযোগ, এস‌এসসি অ্যাকাডেমিক স্কোরে ববিতাকে ২ নম্বর বেশি দিয়েছে। তাই বেশ কয়েকজন যোগ্য চাকরিপ্রার্থীকে টপকে তিনি নিয়োগপত্র পেয়েছেন।

সম্প্রতি ববিতার মামলাতেই কলকাতা হাইকোর্টের নির্দেশে এস‌এসসি প্যানেলে নাম থাকাদের (নিয়োগপত্র পাওয়া ও ওয়েটিং লিস্টে থাকা উভয়ের) নম্বর ব্রেকাপ প্রকাশ করেছে। অর্থাৎ, কোন ক্ষেত্রে কে কত নম্বর পেয়েছেন তা ভেঙে ভেঙে তুলে ধরা হয়েছে। তাতে দেখা যাচ্ছে ববিতা সরকার অ্যাকাডেমিক স্কোরে ৩৩ পেয়েছেন। যদিও ববিতার ৩১ পাওয়ার কথা। কারণ, স্নাতক স্তরে তিনি ৬০ শতাংশ নম্বর পেয়েছেন, এই ভিত্তিতে প্রাপ্ত নম্বর বসিয়েছে এস‌এসসি।

যদিও, ববিতা সরকারের জমা দেওয়া মার্কশিট অনুযায়ী স্নাতকস্তরে তিনি ৮০০ এর মধ্যে ৪৪০ নম্বর, মানে ৫৫ শতাংশ নম্বর পেয়েছেন। সেই হিসেবে অ্যাকাডেমিক স্কোরে তাঁর ২ নম্বর কমে যাওয়ার কথা। এই নিয়ে ইতিমধ্যেই অভিযোগ উঠতে শুরু করেছে।

তাঁর নম্বর বিভ্রাট নিয়ে এই অভিযোগ কার্যত মেনে নিয়েছেন আদালতের নির্দেশে মেখলিগঞ্জ ইন্দিরা গার্লস স্কুলে চাকরি করা ববিতা সরকার। তিনি নিজেই জানান, এস‌এসসি অ্যাকাডেমিক স্কোরে ২ নম্বর বেশি দিয়েছে। এই নম্বর বাদ গেলে তাঁর চাকরি যে চলে যেতে পারে সে বিষয়েও অবগত ববিতা সরকার। তবে তাঁর দাবি, এস‌এসসি আগে নম্বর বিভাজন প্রকাশ করেনি বলেই এই বিভ্রান্তি ঘটেছে। তিনি চাকরি পাওয়ার তিন মাস পর নম্বর বিভাজন প্রকাশিত হয়েছে। এর আগে‌ শুধু মেধাতালিকা বের করেছিল। তার ভিত্তিতেই অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে মামলা করেছিলেন বলেই জানান ববিতা।

সব শেষে ববিতা সরকার জানিয়েছেন তিনি আদালতের নির্দেশ মেনে চলবেন। এই প্রসঙ্গে বলেন, "ঘটনাটা নজরে আসতেই আমার আইনজীবীকে জানিয়েছি বিষয়টি বিচারপতির নজরে আনার জন্য। আমার লড়াই এসএসসি-র অন্যায়ের বিরুদ্ধে। ওয়েটিং লিস্টে থাকা যারা বঞ্চিত হয়েছে তাদের জন্য আমার লড়াই চলবে। অতীতেও লড়েছি আগামীতেও লড়ব। তাতে কোর্ট যা নির্দেশ দেবে সেই অনুযায়ী সব হবে৷"

বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি! দুষ্কৃতী দৌরাত্ম্যে আতঙ্ক কালিয়াচকে


```