Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

কুমোরপাড়ার গরুর গাড়ি, তার ভেতরে হাট! নজরকাড়া থিমপুজো আসানসোলে

দ্য ওয়াল ব্যুরো: আসানসোলে (asansol) আপকার গার্ডেন পুজো মণ্ডপের এবারের থিম 'কুমোরপাড়ার গরুর গাড়ি'। মণ্ডপে প্রবেশের মুখেই বিশাল আকারের দুটি গরুর ভাস্কর্য চোখে পড়বে। যার পেছনেই রয়েছে বাকি শিল্পসম্ভার। আস্ত এক হাট বসেছে সেখানে। বকশিগঞ্জের

কুমোরপাড়ার গরুর গাড়ি, তার ভেতরে হাট! নজরকাড়া থিমপুজো আসানসোলে

শেষ আপডেট: 11 October 2021 06:49

দ্য ওয়াল ব্যুরো: আসানসোলে (asansol) আপকার গার্ডেন পুজো মণ্ডপের এবারের থিম 'কুমোরপাড়ার গরুর গাড়ি'। মণ্ডপে প্রবেশের মুখেই বিশাল আকারের দুটি গরুর ভাস্কর্য চোখে পড়বে। যার পেছনেই রয়েছে বাকি শিল্পসম্ভার। আস্ত এক হাট বসেছে সেখানে। বকশিগঞ্জের পদ্মাপাড়ের ছবিও পেছনেই আঁকা। প্রাচীন বাংলার বিভিন্ন ব্যবসায়ীরা বসে আছেন যেন ঠিক পদ্মাপাড়েই। তাঁদের বিক্রিবাটার দৃশ্য ধরা পড়েছে সেখানে।এই সবটাই অবশ্য মণ্ডপশিল্পীদের হাতে গড়া। রবি ঠাকুরের পদ্য সমৃদ্ধ বইয়ের পাতা হঠাৎ বাস্তব হয়ে পড়লে যেমন হয়, এই পুজো মণ্ডপ ঠিক তেমনই। ছোট বড় সকলেরই মন জুড়িয়ে গেল শিল্পকীর্তি দেখে।

তেলের দাম বাড়ল টানা ৭ দিন! পুজোয় গাড়িভাড়া আকাশছোঁয়া, নাভিশ্বাস মধ্যবিত্তের

পঞ্চমীর রাতে সেই পুজোর উদ্ধোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সশরীরে হাজির হননি। রবিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে যখন মণ্ডপের উদ্ধোধন করা হয় তখন ভার্চুয়ালি উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। আসানসোল আপকার গার্ডেন পুজো মন্ডপে উপস্থিত হয়েছিলেন আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তম ও পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস অরুণ প্রসাদ।এদিন কলকাতা থেকে অনলাইনে মণ্ডপ দেখেন মুখ্যমন্ত্রী। পুজো মণ্ডপে প্রদীপ জ্বালিয়ে পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পাশাপাশি কল্যাণপুর কে সেক্টর পুজো কমিটি এবং আসানসোল কোর্ট রোড পুজোরও ভার্চুয়ালি উদ্ধোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'


```