Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

মজিদ মাস্টারের শাসনে ১২ বছর পর পার্টি অফিসের তালা খুলল সিপিএম, যোগ দিল চারশ তৃণমূল কর্মী

দ্য ওয়াল ব্যুরো: বাম জমানায় সিপিএমের দুর্গ বলে পরিচিত ছিল উত্তর ২৪ পরগণার শাসন। সেখানে শাসন চলত মজিত মাস্টারদের। বাংলায় পালা বদলের পর সেই শাসন থেকে বেমালুম উধাও হয়ে গিয়েছিল লাল নিশান। পঞ্চায়েত থেকে বিধানসভা সব স্তরে ক্ষয়িষ্ণু হয়ে পড়েছিল

মজিদ মাস্টারের শাসনে ১২ বছর পর পার্টি অফিসের তালা খুলল সিপিএম, যোগ দিল চারশ তৃণমূল কর্মী

শেষ আপডেট: 29 April 2023 14:45

দ্য ওয়াল ব্যুরো: বাম জমানায় সিপিএমের দুর্গ বলে পরিচিত ছিল উত্তর ২৪ পরগণার শাসন। সেখানে শাসন চলত মজিত মাস্টারদের। বাংলায় পালা বদলের পর সেই শাসন থেকে বেমালুম উধাও হয়ে গিয়েছিল লাল নিশান। পঞ্চায়েত থেকে বিধানসভা সব স্তরে ক্ষয়িষ্ণু হয়ে পড়েছিল সিপিএমের ভোট। তালা পড়ে গিয়েছিল দলের পার্টি অফিসে।

এহেন শাসনে ১২ বছর পার্টি অফিসের তালা খুলল সিপিএম (CPM party office opened)। কেবল তাই নয় পঞ্চায়েত ভোটের তৃণমূলের বুথ সভাপতি সহ চারশ জন কর্মী সমর্থক যোগ দিল (400 tmc workers joined) সিপিএমে। পঞ্চায়েত ভোটের আগে এই ব্যতিক্রমী বইকি। কোথাও কোথাও নিচু তলায় তৃণমূলের মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে এতে সেটাও স্পষ্ট হল। তবে এই প্রশ্নও উঠছে যে, সিপিএমে এই সংস্কৃতি এল কবে থেকে? এভাবে কি হাতে ঝাণ্ডা ধরে সিপিএমে ফেরা যায়?

মজিদ মাস্টারের দাপট শাসনে ইতিহাস হয়ে গিয়েছে। কিন্তু পুরনো সেই দাপট না ফেরাতে পারলেও দলের পার্টি অফিস নতুন করে খোলাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সিপিএমের অনেকেই। শনিবার সেই পার্টি অফিসের উদ্বোধনও হয়েছে।

তৃণমূলের বুথ সভাপতি আব্দুল সাত্তার দাবি করেছেন, দলের স্থানীয় নেতাদের একাংশের উপরে বিরক্ত হয়ে শাসনের মানুষ মুখ ফিরিয়ে নিয়েছেন। দলে গোষ্ঠী দ্বন্দ্বও রয়েছে।

সিপিএমের উত্তর ২৪ পরগণা জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তীর কথায়, “তৃণমূলের অত্যাচারে অতীষ্ঠ এলাকার মানুষ। তাঁরা পরিত্রাণের পথ খুঁজছেন। সেই কারণ দল ছাড়ার হিড়িক পড়েছে।” তবে এ ব্যাপারে গুরুত্ব দিতে নারাজ তৃণমূলের ব্লক সভাপতি শম্ভু ঘোষ । তিনি বলেছেন, “যাঁরা সিপিএমে যোগদান করেছেন বলে দাবি করা হচ্ছে, তাঁদের অনেক আগেই দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে”। আবার তৃণমূলের এক রাজ্য নেতা বলেছেন, এখন যে দল ছাড়া বা যোগ দেওয়ার ট্রেন্ড দেখা যাচ্ছে, তা সাময়িক। পঞ্চায়েত ভোটে টিকিট পাওয়ার সম্ভাবনা না দেখে কেউ কেউ এ সব করছে। এর কোনও দীর্ঘমেয়াদি প্রভাব নেই।

‘দেব তো নিজেই চোর, ওর ভাই কী বলবে?’ বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর


```