Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!

Abhisek Banerjee: নাম না করে শিশির, দিব্যেন্দুকে সাংসদ পদ ছাড়ার বার্তা অভিষেকের

দ্য ওয়াল‌ ব্যুরো: নাম না করে শিশির অধিকারী ও তাঁর পুত্র দিব্যেন্দু অধিকারীকে সাংসদ পদ ছাড়ার বার্তা দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisek Banerjee)। বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী বাবুল সুপ্রিয়র

Abhisek Banerjee: নাম না করে শিশির, দিব্যেন্দুকে সাংসদ পদ ছাড়ার বার্তা অভিষেকের

শেষ আপডেট: 7 April 2022 13:24

দ্য ওয়াল‌ ব্যুরো: নাম না করে শিশির অধিকারী ও তাঁর পুত্র দিব্যেন্দু অধিকারীকে সাংসদ পদ ছাড়ার বার্তা দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisek Banerjee)। বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) সমর্থনে বৃহস্পতিবার রোড শো করেন অভিষেক। ভাষণে তিনি তীব্র আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Subhendu Adhikari)।

নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার প্রাক্তন সদস্য বাবুল সুপ্রিয় মন্ত্রিত্ব এবং আসানসোলের সাংসদ পদ ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। বালিগঞ্জের প্রার্থী বাবুলকে পাশে নিয়ে অভিষেক (Abhisek Banerjee) এদিন নাম না করে শুভেন্দুর উদ্দেশে বলেন, আপনার যদি আদর্শ থাকে তাহলে আপনার পরিবারের লোককে বলুন রিজাইন করতে।

গত বছর বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যান শুভেন্দু। তাঁর বাবা কাঁথির সাংসদ শিশির অধিকারী উপস্থিত ছিলেন অমিত শাহের সভায়। তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ে তমলুকের সংসদ তথা শুভেন্দুর ভাই দিব্যেন্দুরও। খাতায় কলমে দু জনেই এখনও তৃণমূলের সাংসদ।

অভিষেক এদিন নারদ মামলার প্রসঙ্গ টেনে বলেন, হঠাৎ করেই সিবিআই একদিন সকালে সুব্রত মুখোপাধ্যায়কে গ্রেফতার করে নিয়ে যায়। তাঁর কী অপরাধ ছিল? কারণ, তিনি বালিগঞ্জ থেকে ৭০ হাজার ভোটের মার্জিনে জিতেছিলেন। কিন্তু যিনি নারদের মূল অভিনেতা তিনি হয়ে গেলেন নির্দোষ। কারণ তিনি বিজেপিতে গিয়েছেন।

রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, নাম না করে অভিষেক (Abhisek Banerjee) বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারকে আক্রমণ করেছেন।

বাবুলের বিজেপি ও আসানসোলের সাংসদ পদ ছেড়ে তৃণমূলে আসার প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, আপনার আদর্শ থাকলে পরিবারের লোককে বলুন রিজাইন করতে।

বাবুলের প্রচারে দল, নেত্রী, প্রয়াত সুব্রতর নামেও ভোট চাইলেন অভিষেক


```