Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

ফ্ল্যাট নিয়ে বিবাদ! প্রতিবন্ধী বাচ্চাকে তালাবন্দি করে রাখল প্রোমোটার

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: ফ্ল্যাট নিয়ে বিবাদের জেরে দীর্ঘক্ষণ ধরে বন্দি (locked) করে রাখা হল এক প্রতিবন্ধী শিশুকে (disabled child)। ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড় (Domjur) থানার অন্তর্গত কাচারিবাড়ি এলাকায়। পরে এলাকাবাসীর থেকে ডোমজুড় থানার প

ফ্ল্যাট নিয়ে বিবাদ! প্রতিবন্ধী বাচ্চাকে তালাবন্দি করে রাখল প্রোমোটার

শেষ আপডেট: 20 September 2022 12:11

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: ফ্ল্যাট নিয়ে বিবাদের জেরে দীর্ঘক্ষণ ধরে বন্দি (locked) করে রাখা হল এক প্রতিবন্ধী শিশুকে (disabled child)। ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড় (Domjur) থানার অন্তর্গত কাচারিবাড়ি এলাকায়। পরে এলাকাবাসীর থেকে ডোমজুড় থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে। দরজা ভেঙে উদ্ধার করা হয় ওই শিশুকে। ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সূত্রের খবর, বছর পাঁচেক আগে ডোমজুড়ের কাচারিবাড়ি এলাকার বাসিন্দা ধনঞ্জয় প্রামাণিক এবং অন্য একজন শরিক নিজেদের জমিতে একজন প্রোমোটারকে আবাসন তৈরির অনুমতি দেন। সেখানে আবাসন তৈরি হওয়ার পর চুক্তি অনুযায়ী উভয়ের মধ্যে ফ্ল্যাট বণ্টনও হয়ে যায়। তবে পরবর্তী সময়ে ওই প্রোমোটার (promoter) নিয়ম বহির্ভূতভাবে আরও একটি তল নির্মাণ করায় বিবাদ শুরু হয় জমির মালিক ধনঞ্জয় প্রামাণিকের সঙ্গে।

সেই বিবাদেরই জেরে মঙ্গলবার এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটে। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ ধনঞ্জয় প্রামাণিকের স্ত্রী যখন তাঁর স্কুল ফেরত মেয়েকে নিতে আবাসনের নীচে নামেন, সেইসময় ঘরে একাই ছিল তাঁদের প্রতিবন্ধী ছেলে। অভিযোগ, এমন সময় ওই প্রোমোটার ঘনিষ্ঠ সিন্টু মণ্ডল গিয়ে বাচ্চাটিকে ঘরের মধ্যে তালাবন্ধ করে দেয়। পরে সেই মহিলা ঘরে ফিরে দেখেন তালাবন্ধ অবস্থায় রয়েছে ফ্ল্যাটটি। এরপর তড়িঘড়ি তিনি নীচে নেমে দেখেন, তিন তলার বারান্দায় বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে আছে ছেলে।

এই দৃশ্য দেখে ভয়ে আতঙ্কে কাঁদতে শুরু করেন ওই মহিলা। এলাকাবাসীরা ছুটে আসে। সঙ্গে সঙ্গে খবর যায় ডোমজুড় থানায়। এরপরই ডোমজুড় থানার পুলিশ এলাকায় চলে আসে। কীভাবে বাচ্চাটিকে বের করে আনা হবে, তা নিয়ে চিন্তাভাবনা শুরু করে পুলিশ। শেষে প্রায় ঘণ্টাখানেক পরে মিস্ত্রি ডেকে দরজা ভেঙে ওই শিশুটিকে উদ্ধার করে পুলিশ। ঘটনায় ডোমজুড় থানায় লিখিত অভিযোগ দায়ের হতেই পুলিশ সিন্টু মণ্ডলকে গ্রেফতার করেছে।

শান্তিনিকেতনে নিখোঁজ শিশুর দেহ মিলল প্রতিবেশীর বাড়িতে, আগুন লাগাল জনতা


```