Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

একবেলাতেই ভাগ্যবদল! সকালে ৩০ টাকার লটারি কেটে দুপুরে এক কোটির মালিক ভাতারের যুবক

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: সকালবেলায় ৩০ টাকা দিয়ে লটারি (lottery) কেটে দুপুরের মধ্যেই কোটিপতি (millionaire) হয়ে গেলেন রাজমিস্ত্রি। পূর্ব বর্ধমানের ভাতার (Bhatar) থানার বাসুদা গ্রামের বাসিন্দা প্রসেনজিৎ মণ্ডল রাতারাতি কোটিপতি বনে যাওয়া

একবেলাতেই ভাগ্যবদল! সকালে ৩০ টাকার লটারি কেটে দুপুরে এক কোটির মালিক ভাতারের যুবক

শেষ আপডেট: 16 September 2022 02:05

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: সকালবেলায় ৩০ টাকা দিয়ে লটারি (lottery) কেটে দুপুরের মধ্যেই কোটিপতি (millionaire) হয়ে গেলেন রাজমিস্ত্রি। পূর্ব বর্ধমানের ভাতার (Bhatar) থানার বাসুদা গ্রামের বাসিন্দা প্রসেনজিৎ মণ্ডল রাতারাতি কোটিপতি বনে যাওয়ায় তাঁর সংসারে এখন বাঁধভাঙা উচ্ছ্বাস। খুশি গ্রামবাসীরাও। বৃহস্পতিবার সকালে লটারির টিকিট কাটেন। দুপুর নাগাদ টিকিট মেলাতে গিয়ে কার্যত চক্ষু চড়কগাছ তাঁর। তিনি দেখেন টিকিটের প্রথম পুরস্কার এক কোটি টাকাই তিনি জিতেছেন।

এই খবর ছড়াতেই এলাকায় সাড়া পড়ে যায়। বাসুদা গ্রামের নিতান্ত ছাপোষা পরিবার প্রসেনজিৎ মণ্ডলদের। পরিবারের সকলেই জনমজুরি করে সংসার চালান। বাবা অজয় মণ্ডল জনমজুর। মা শুভাদেবী পরিচারিকার কাজের পাশাপাশি জনমজুরি করেন। প্রসেনজিৎরা দুই ভাই-ই বিবাহিত। তাঁরাও এই জনমজুরির কাজ করেই পেট চালান।

এদিন লটারি জেতার পর প্রসেনজিৎ জানান, বৃহস্পতিবার সকালে তিনি রাজিপুর গ্রামে রাজমিস্ত্রির জোগাড়ের কাজে গিয়েছিলেন। তারপর গৃহস্থের কাজের প্রয়োজনেই তিনি ভাতার বাজারে আসেন। সেখানেই এক লটারির দোকানে ঢুকে তিরিশ টাকা দিয়ে একটি লটারি কাটেন। কিন্তু সেই টিকিটই যে ভাগ্য ফিরিয়ে দেবে, তা ঘুণাক্ষরেও ভাবেননি প্রসেনজিৎ।

তিনি আরও বলেন, 'দুপুরে কাজ করতে করতেই এক ফাঁকে আবার টিকিট মেলাতে যাই। তখন দেখি আমার এক কোটি টাকা পড়েছে। সেখান থেকে সঙ্গে সঙ্গে বাড়ি চলে আসি।' লটারি বিজেতার মা শুভাদেবী বলেন, 'আমরা অনেক কষ্ট করে ছেলেদের বড় করেছি। ওঁদের বৌ-বাচ্চা রয়েছে। তাই কিছু জমিজায়গা কেনা হবে। আর একটা বাড়িও তৈরি করা হবে।' একটা লটারিই যে একবেলার ব্যবধানে এভাবে ভাগ্য বদলে দেবে, তা হয়তো সত্যিই ভাবতে পারেনি বাসুদা গ্রামের মণ্ডল পরিবার।

স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী! সারারাত মৃতদেহের পাশে পড়ে রইল চার বছরের একরত্তি


```