
শেষ আপডেট: 14 July 2022 14:11
দ্য ওয়াল ব্যুরো: স্বামী-স্ত্রী'র সংসারে ঝগড়া ছিল নিত্যদিনের সঙ্গী। বৃহস্পতিবারও দুজনের মধ্যে জোর ঝামেলা বেঁধেছিল। মেয়ে-জামাইকে ঝগড়া করতে দেখে প্রতিবাদ করে যুবকের শাশুড়ি। এরপরই রাগের চোটে নিজের স্ত্রী ও শাশুড়িকে ধারালো অস্ত্রের কোপ মারে জামাই। তারপর গা ঢাকা দেয়। ঘটনাটি ঘটেছে কোচবিহারের তুফানগঞ্জে (Tufanganj)।
রক্তাক্ত অবস্থায় মা-মেয়েকে উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসেন বাড়ির লোকেরা। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিবেশীরা জানিয়েছেন, অভিযুক্ত জামাইয়ের নাম বিপুল দাস। সে দীর্ঘদিন ধরে ঘরজামাই ছিল।
কাজে যোগ দিলেন কেতুগ্রামের রেণু! হাত কেটেও দমিয়ে রাখা গেল না
ঘটনার সূত্রপাত এদিন সকালে। অভিযুক্ত যুবক খেতে বসে স্ত্রীর কাছে ভাত চাইলে সে দিতে পারেনি। কারণ, সেই মুহূর্তে রান্নাঘরে ভাত শেষ হয়ে গিয়েছিল। এরপরই দুজনের মধ্যে জোর বচসা বাঁধে। যা ক্রমশ হাতাহাতিতে গড়ায়। উত্তেজিত হয়ে নিজের স্ত্রী অঞ্জলি ডাকুয়ার গায়ে হাত তোলে তাঁর স্বামী বিপুল দাস। সঙ্গে সঙ্গে এর প্রতিবাদ করেন যুবকের শাশুড়ি নীরবালা ডাকুয়া। রাগের চোটে ঘর থেকে ধারালো অস্ত্র বের করে শাশুড়ির মাথায় ও স্ত্রীর হাতে একাধিকবার কোপ মারে সে। এরপরই বাড়ি ছেড়ে চম্পট দেয়।
হাসপাতালে দুজনকে ভর্তির পরই থানায় অভিযোগ জানানো হয়। জানা গেছে, ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ (Tufanganj)। অভিযুক্তের খোঁজে তল্লাশিও শুরু হয়েছে।