Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্ক

শতাব্দীতে পচা ফ্রায়েড রাইস- চিকেন, ক্ষোভ জানালেন যাত্রীরা

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া :  ফের দূরপাল্লার ট্রেনে খারাপ খাবার দেওয়ার অভিযোগ উঠল। এ বার শতাব্দী এক্সপ্রেস। আজ দুপুরের খাবারে পচা ফ্রায়েড রাইস ও চিকেন দেওয়া হয়েছে বলে অভিযোগ জানালেন ডাউন পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেসের যাত্রীরা। যাত্রীদের অভি

শতাব্দীতে পচা ফ্রায়েড রাইস- চিকেন, ক্ষোভ জানালেন যাত্রীরা

শেষ আপডেট: 29 October 2018 11:19

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া :  ফের দূরপাল্লার ট্রেনে খারাপ খাবার দেওয়ার অভিযোগ উঠল। এ বার শতাব্দী এক্সপ্রেস। আজ দুপুরের খাবারে পচা ফ্রায়েড রাইস ও চিকেন দেওয়া হয়েছে বলে অভিযোগ জানালেন ডাউন পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেসের যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, সকালে পুরী থেকে ট্রেন ছাড়ার পর দুপুরে বালেশ্বরের কাছে তাঁদের দুপুরের খাবার দেওয়া হয়। খাবারের প্যাকেট খোল মাত্রই দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। মেনুতে ছিল ফ্রায়েড রাইস ও চিকেন কারি। দুর্গন্ধে সেই খাবার চেখে দেখার আর কোনও চেষ্টাই করেননি প্রায় পাঁচশো যাত্রী। তাই অভুক্তই থাকতে হয় সবাইকে। সঙ্গে থাকা ছোটদের নিয়ে রীতিমতো বিড়ম্বনায় পড়েন তাঁরা জানান, সঙ্গে সঙ্গেই টোল ফ্রি নম্বরে ফোন করে অভিযোগ জানানো হয়। তারই জেরে খড়্গপুর স্টেশনে ট্রেন থামতেই বিস্কুট ও কলা খেতে দেওয়া হয় তাঁদের। হাওড়া স্টেশনে নেমে বিক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। ওই ট্রেনের দায়িত্বে থাকা আইআরসিটিসি ম্যানেজার ও কর্মীরা খারাপ খাবার পরিবেশনের কথা স্বীকার করে নিয়েছেন। তাঁদের বক্তব্য, ওড়িশাতে রেলরোকোর কারণে অনেক আগে খাবার তুলতে হয়েছিল। দীর্ঘক্ষণ প্যাকেটে থাকার ফলে ফ্রায়েড রাইস খারাপ হয়ে যায়। তবে চিকেন কারি ঠিকই ছিল।

```