Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া

গদা হাতে মিছিলে হাঁটলেন সায়ন্তন, কমিশনে যাবে তৃণমূল

বিমল বসু, বসিরহাট :  গদা হাতে হেঁটে নির্বাচনী বিধিকে বুড়ো আঙুল দেখালেন বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী সায়ন্তন বসু। তবে দাবি করলেন, প্রার্থী হিসেবে নয়, একজন ভক্ত হিসেবে হেঁটেছেন রামের মিছিলে। রামনবমীর দুদিন পর আজ মঙ্গলবার রামের মূর্তি ন

গদা হাতে মিছিলে হাঁটলেন সায়ন্তন, কমিশনে যাবে তৃণমূল

শেষ আপডেট: 16 April 2019 13:57

বিমল বসু, বসিরহাট :  গদা হাতে হেঁটে নির্বাচনী বিধিকে বুড়ো আঙুল দেখালেন বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী সায়ন্তন বসু। তবে দাবি করলেন, প্রার্থী হিসেবে নয়, একজন ভক্ত হিসেবে হেঁটেছেন রামের মিছিলে। রামনবমীর দুদিন পর আজ মঙ্গলবার রামের মূর্তি নিয়ে মিছিল হল বসিরহাট শহরে। এ দিন বিকেলে স্থানীয় শোনপুকুরের ধার থেকে রাম নবমী উদযাপন সমিতির উদ্যোগে শুরু হয় মিছিল। চৌমাথা থানার পুরনো ও নতুন বাজার, জেলখানার মোড় হয়ে রবীন্দ্র ভবনের পাশ দিয়ে সাঁইপালার মধ্য দিয়ে টাকির রাস্তা ধরে সেই শোনপুকুরের ধারে এসেই শেষ হয় মিছিল। ঢাক ঢোল কাঁসি তো ছিলই, বাদ ছিল না ডিজেও। https://www.youtube.com/watch?v=aNytbblvtcI মিছিলের পুরোভাগে আগাগোড়াই ছিলেন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সায়ন্তন বসু। গদা হাতে হেঁটে গেলেন তিনি। এতে তাঁর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠেছে। তবে সায়ন্তনের যুক্তি, “সর্বকালেই দুষ্কৃতী দমনে অস্ত্রহাতে ভগবানের আবির্ভাব ঘটেছে। ধর্মীয় মিছিলে গদা আসলে দুষ্টের দমনের প্রতীক মাত্র। এই শোভাযাত্রার সঙ্গে অস্ত্রের সম্পর্ক আছে। আমি প্রতীক হিসাবে এই গদা নিয়ে এসেছি। আবার নিয়ে আসব। একশো বার নিয়ে আসব।” স্থানীয় তৃণমূল নেতা কৌশিক দত্ত বলেন, "রাম আমাদের হৃদয়ে। তাঁকে রাস্তায় নামিয়ে বিভাজনের রাজনীতি করছে বিজেপি। সায়ন্তন বসুর আজকের গদা হাতে মিছিল নির্বাচনী বিধিভঙ্গ। আমরা কমিশনে যাব।"

```