Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনা

নেমার ফের বিতর্কে! রিওর নাইট ক্লাবে সঙ্গী প্রেমিকা ব্রুনা, জড়ালেন মারপিটে

দ্য ওয়াল ব্যুরো: নেমার (Neymar) যেখানে, বিতর্ক সেখানে! এমনই যেন ক্যাচলাইন হয়ে গিয়েছে। এই কয়েকদিন আগে রিও (Rio) দি জেনেইরোর বাড়িতে কৃত্রিম লেক তৈরি করে প্রশাসনের কোপে পড়েছেন। দিতে হয়েছে ২৯ কোটি টাকা জরিমানা। এবার রিওরই এক নাইট ক্ল

নেমার ফের বিতর্কে! রিওর নাইট ক্লাবে সঙ্গী প্রেমিকা ব্রুনা, জড়ালেন মারপিটে

শেষ আপডেট: 7 July 2023 18:23

দ্য ওয়াল ব্যুরো: নেমার (Neymar) যেখানে, বিতর্ক সেখানে! এমনই যেন ক্যাচলাইন হয়ে গিয়েছে। এই কয়েকদিন আগে রিও (Rio) দি জেনেইরোর বাড়িতে কৃত্রিম লেক তৈরি করে প্রশাসনের কোপে পড়েছেন। দিতে হয়েছে ২৯ কোটি টাকা জরিমানা।

এবার রিওরই এক নাইট ক্লাবে (NightClub) এক ব্যক্তির সঙ্গে মারপিট করেছেন এই ব্রাজিলীয় ফুটবল সুপারস্টার। নেমার গিয়েছিলেন রিওর এক নামী শিল্পীর ডাকা কনসার্টে। সেটি একটি নামী নাইট ক্লাবে হয়েছে। নেমারের সঙ্গে ছিলেন সন্তানসম্ভবা প্রেমিকা ব্রুনা বিয়ানকার্ডি।

ব্রাজিলের একটি নামী সংবাদমাধ্যম খবর করেছে, নেমারের সঙ্গে কোনও একটি বিষয়ে মতান্তর হয় প্রেমিকা ব্রুনার। সেইসময় নেমার নাকি জোরের সঙ্গে ব্রুনাকে কিছু বলেন। পাশেই দাঁড়িয়েছিলেন এক অচেনা ব্যক্তি। তিনি নেমারকে শান্ত হওয়ার কথা বলেন।

নেমার তখনই রেগে গিয়ে ওই ব্যক্তিকে নিজের কাজ করতে বলেন। এতেই পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। ওই ব্যক্তি নেমারকে কিছু বললে তিনি মেজাজ হারান। এমনকী ওই ব্যক্তিকে ঠেলেও ফেলে দেন। জনৈক ব্যক্তি নেমারের ওপর চড়াও হলে ঝামেলা ভালই লাগে। পরে পুলিশ এসে নেমারকে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেন।

এমনিতেই নেমারের এখন ফুটবলের সঙ্গে যোগাযোগ কমই বলা চলে। তাঁকে পিএসজি রাখবে কিনা ঠিক করেনি। তবে কোচ লুইস এনরিকের প্রিয় পাত্র বলে তাঁকে ফরাসি ক্লাব রেখেও দিতে পারে। কাতার বিশ্বকাপের পরেই চোটের কবলে পড়েন ব্রাজিলীয় তারকা। চোট সারানোর প্রক্রিয়া এখনও চলছে। তার মধ্যেই একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছেন ব্রাজিল ফুটবলের ব্যাড বয়।

শাকিবের আবেগঘন লেখাই কি ফেরাল তামিমকে? দুই বন্ধুর সম্পর্ক নিয়েও নানা গুঞ্জ


```