Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনা

বড্ড গরম, বিমানের ডানায় উঠে পড়লেন মহিলা, তারপর...

দ্য ওয়াল ব্যুরো: বিমানের ভিতরে বড্ড গরম। আর তাই বিমানের আপাতকালীন দরজা খুলে ডানায় উঠে পড়লেন তিনি। আচমকা এই ঘটনায় হতবাক হয়ে যান সবাই। কী করবেন, তা বুঝে উঠতে পারছিলেন না কর্মীরা। অবশেষে ওই মহিলাকে নামিয়ে আনা হয় ডানার উপর থেকে। এই ঘটনার জন্য ত

বড্ড গরম, বিমানের ডানায় উঠে পড়লেন মহিলা, তারপর...

শেষ আপডেট: 2 September 2020 14:36

দ্য ওয়াল ব্যুরো: বিমানের ভিতরে বড্ড গরম। আর তাই বিমানের আপাতকালীন দরজা খুলে ডানায় উঠে পড়লেন তিনি। আচমকা এই ঘটনায় হতবাক হয়ে যান সবাই। কী করবেন, তা বুঝে উঠতে পারছিলেন না কর্মীরা। অবশেষে ওই মহিলাকে নামিয়ে আনা হয় ডানার উপর থেকে। এই ঘটনার জন্য তাঁকে কালো তালিকাভুক্ত করা হয়েছে বলে খবর। অর্থাৎ আগামী দিনে আর বিমানে উঠতে পারবেন না তিনি। ঘটনাটি ঘটেছে ইউক্রেনের কিয়েভে। ইউক্রেন এয়ারলাইন্সের বিমান বোয়িং ৭৩৭- ৮৬এন বিমানবন্দরের মাটি ছোঁয়ার পরেই এই ঘটনা ঘটে। ইউক্রেন এয়ারলাইন্সের তরফে জানানো হয়েছে, বিমান অবতরণের পরেই ওই মহিলা অভিযোগ করেন তাঁর গরম লাগছে। একথা বলে বিমানের আপাতকালীন দরজা খুলে ডানায় উঠে সেখানে হাঁটাহাঁটি করতে শুরু করেন তিনি। তাঁর দাবি, কিছুটা হাওয়া খাওয়ার জন্য সেখানে উঠে পড়েছিলেন তিনি। দুই সন্তান রয়েছে ওই মহিলার। তারাও মায়ের এই কাজে অবাক হয়ে যায়। ওই বিমানেরই আর এক যাত্রী জানিয়েছেন, “বিমান অবতরণের পরে সবাই প্রায় নেমে পড়েছিলেন। সেই সময় ওই মহিলা বিমানের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আপাতকালীন দরজা পর্যন্ত হেঁটে গিয়ে তারপর তা খুলে বাইরে বেরিয়ে যান। ওই মহিলার দুই সন্তান আমার পাশেই দাঁড়িয়েছিল। তারাও অবাক হয়ে বলতে থাকে, উনি আমাদের মা।” এই ঘটনার ভিডিও করে রাখেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পরেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যাচ্ছে বিমানের ডানায় হেঁটে বেড়াচ্ছেন ওই মহিলা। https://www.instagram.com/p/CEkEaFmpZam/?igshid=15dof2v7jq1sg ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের তরফে জানানো হয়েছে, এই ঘটনার জন্য ওই মহিলাকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। একটা বিবৃততে তারা জানিয়েছে, “বিমানের সুরক্ষা বিধি ও বিমানের ভিতরের নিয়ম কানুন ভেঙেছেন ওই মহিলা। তাই তাঁকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। অর্থাৎ উনি আর কোনওদিন বিমানে উঠতে পারবেন না। এছাড়া বড় টাকার জরিমানাও তাঁকে করা হয়েছে। নিজের এই কাজের কোনও সঠিক কারণ তিনি দেখাতে পারেননি। খালি বলেছেন তাঁর গরম লাগছিল বলেই তিনি এটা করেছেন।” অবশ্য ওই মহিলা মদ্যপ ছিলেন না বলেই জানানো হয়েছে।

```