Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

খোলা জায়গায় জীবাণুনাশক ছড়ালে করোনাভাইরাস মরে না, উলটে তা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক: হু

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণ রুখতে বিশ্বের প্রায় প্রতিটি দেশেই রাস্তাঘাটে ছড়ানো হচ্ছে জীবাণুনাশক। কিন্তু এই জীবাণুনাশক খোলা জায়গায় ছড়ালে তাতে কোভিড ১৯ ভাইরাস মরে না বলেই জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। উলটে এই জীবাণুনাশক স্বাস্থ্যের প

খোলা জায়গায় জীবাণুনাশক ছড়ালে করোনাভাইরাস মরে না, উলটে তা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক: হু

শেষ আপডেট: 17 May 2020 02:31

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণ রুখতে বিশ্বের প্রায় প্রতিটি দেশেই রাস্তাঘাটে ছড়ানো হচ্ছে জীবাণুনাশক। কিন্তু এই জীবাণুনাশক খোলা জায়গায় ছড়ালে তাতে কোভিড ১৯ ভাইরাস মরে না বলেই জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। উলটে এই জীবাণুনাশক স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক বলেই জানিয়েছে তারা। একটি বিবৃতি দিয়ে হু-এর তরফে একথা জানানো হয়েছে। হু বলেছে, “খোলা জায়গা যেমন বাজার এলাকা কিংবা রাস্তায় জীবাণুনাশক ছড়ালে তাতে কোভিড ১৯ ভাইরাসের কিছু হয় না। কারণ ধুলো ও ইঁট-পাথরে সেই জীবাণুনাশকের উপাদানগুলি নিষ্ক্রিয় হয়ে যায়।” হু আরও জানিয়েছে, “যদি ধুলো, ময়লা নাও থাকে, তারপরেও জীবাণুনাশকের উপাদানগুলির পক্ষে কম সময়ের মধ্যে পুরো জায়গার উপর ছড়িয়ে যাওয়া সম্ভব হয় না। ফলে তার কর্মক্ষমতা অনেক কমে যায়। বরং এই জীবাণুনাশক ছড়ানোর ফলে পশু-পাখি থেকে শুরু করে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে।” এই বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, কোনও ব্যক্তির উপর কখনওই জীবাণুনাশক প্রয়োগ করা উচিত নয়। বিশেষ করে ক্লোরিন ও অন্যান্য টক্সিক রাসায়নিক উপাদান মানুষের চোখ ও ত্বকের উপর খারাপ প্রভাব ফেলতে পারে বলেই জানানো হয়েছে। হু-এর বক্তব্য, “এই উপাদানগুলি শারীরিক ও মানসিকভাবে ক্ষতি করতে পারে। উপরন্তু এই জীবাণুনাশক ছড়ানোর ফলে কোনও ব্যক্তির থেকে কোভিড ১৯ ছড়ানোর সম্ভাবনা একটুও কম হয় না।”

আরও পড়ুন বাংলা ছেড়ে ভিন্ রাজ্যের নার্সদের ফিরে যাওয়ার ধুম, শনিবার কলকাতা ছাড়লেন আরও ১৬৯ জন, সঙ্কটে স্বাস্থ্য পরিষেবা

বাড়ির ভিতরেও জীবাণুনাশক ছড়িয়ে বিশেষ কোনও লাভ নেই বলেই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাদের তরফে জানানো হয়েছে, যদি জীবাণুনাশক ছড়াতেই হয়, তাহলে তার সবথেকে ভাল পদ্ধতি হল কোনও কাপড়ে নিয়ে তারপর তা দিয়ে মোছা। কারণ কাপড়ে জীবাণুনাশকের উপাদানগুলি তাড়াতাড়ি নষ্ট হয় না। ফলে তা দিয়ে কোনও কিছু মুছলে তার উপর জীবাণুনাশকের কাজ বেশি হয়। যদিও তাতেও কোভিড ১৯ ভাইরাসের বিশেষ কিছু ক্ষতি হয় না বলেই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

```