Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে প্রবেশের পরেই খুন হয়েছিলেন খাশোগির, টুকরো করা হয়েছিল দেহ

দ্য ওয়াল ব্যুরো: ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে প্রবেশের পরেই শ্বাসরোধ করে খুন করা হয়েছিল সাংবাদিক জামাল খাশোগিরকে। দেহ যাতে খুঁজে না পাওয়া যায় সেই জন্য টুকরো টুকরো করে কেটে ফেলা হয়েছিল মৃত খাশোগিরকে। বুধবার, ওয়াশিং পোস্টের কলামনিস্ট জামাল খাশ

ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে প্রবেশের পরেই খুন হয়েছিলেন খাশোগির, টুকরো করা হয়েছিল দেহ

শেষ আপডেট: 31 October 2018 21:52

দ্য ওয়াল ব্যুরো: ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে প্রবেশের পরেই শ্বাসরোধ করে খুন করা হয়েছিল সাংবাদিক জামাল খাশোগিরকে। দেহ যাতে খুঁজে না পাওয়া যায় সেই জন্য টুকরো টুকরো করে কেটে ফেলা হয়েছিল মৃত খাশোগিরকে। বুধবার, ওয়াশিং পোস্টের কলামনিস্ট জামাল খাশোগির হত্যাকাণ্ডের এই তথ্য প্রকাশ্যে এনেছেন তুরস্কের প্রসিকিউটর। রিয়াধ থেকে পাঠানো হয়েছিল বিশেষ দল। তাদের কাজ ছিল যত দ্রুত সম্ভব খাশোগির মুখ বন্ধ করা। আর হলোও তাই। ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে জামাল পৌঁছনর পরে তাই আর সময় নষ্ট করেনই রিয়াধ থেকে আসা ওই দুষ্কৃতীদের দল। নিমেষে তারা শেষ করা ফেলে জামাল খাশোগিরকে। সৌদির সরকার এর আগেই স্বীকার করে নিয়েছিল যে ইস্তানবুলের সৌদি কনস্যুলেটের মধ্যেই খুন করা হয়েছে খাশোগিরকে। সৌদির রাজধানী রিয়াধের তরফে সে দেশের সংবাদমাধ্যমেও প্রকাশিত হয় এই তথ্য। এমনকী এও বলা হয়েছিল মৃত্যুর আগে পর্যন্ত বাঁচার তাগিদে আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন সাংবাদিক জামাল খাশোগির।   সংবাদমাধ্যম স্কাই নিউজের রিপোর্ট অনুসারে,ওয়াশিংটন পোস্টের কলামনিস্ট ৫৯ বছরের জামাল খাশোগিরকে টুকরো টুকরো করে কেটে ফেলা হয়েছিল। যাতে তাঁকে চিনতে না পারা যায় সেই জন্য ক্ষতবিক্ষত করে দেওয়া হয়েছিল জামালের মুখ।   প্রসঙ্গত চলতি মাসের ২ তারিখে নিজের তুর্কি বাগদত্তা হ্যাটিস সেনজিজকে বিয়ে করার জন্য প্রয়োজনীয় নথি সংগ্রহ করতে ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে গিয়েছিলেন জামাল খাশোগির। তারপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। অভিযোগ উঠেছিল,সরকার বিরোধী মনোভাব পোষণ করায় তাঁকে হত্যা করা হয়েছে।  জানা গিয়েছিল সৌদির উপ-গোয়েন্দা প্রধান আহমাদ আল-আসিরি এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ঘনিষ্ঠ বন্ধু সৌদি আল-কাহতানিকে জামাল খশোগির’র খুনের ঘটনায় বরখাস্ত করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে আরও ১৮ জনকে। এ বার প্রকাশ্যে এল আরও এক নতুন তথ্য। The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন   

```