Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

হোটেলের ঘরে বসেই প্রার্থনা, মক্কার নতুন আকর্ষণ 'রিলিজিয়াস ট্যুরিজম'

দ্য ওয়াল ব্যুরো : প্রতি বছর লক্ষ লক্ষ মুসলিম হজে যান মক্কা। সেখানকার কাবার পাথরের সামনে প্রার্থনা করেন। কিন্তু ওই ভিড়ের মধ্যে ঠিকমতো প্রার্থনা করার ক্ষেত্রে সমস্যার মুখে পড়েন তাঁরা। সেই সমস্যা দূর করার জন্যই অভিনব ব্যবস্থা নিয়েছে বেশকিছু পা

হোটেলের ঘরে বসেই প্রার্থনা, মক্কার নতুন আকর্ষণ 'রিলিজিয়াস ট্যুরিজম'

শেষ আপডেট: 12 August 2019 15:59

দ্য ওয়াল ব্যুরো : প্রতি বছর লক্ষ লক্ষ মুসলিম হজে যান মক্কা। সেখানকার কাবার পাথরের সামনে প্রার্থনা করেন। কিন্তু ওই ভিড়ের মধ্যে ঠিকমতো প্রার্থনা করার ক্ষেত্রে সমস্যার মুখে পড়েন তাঁরা। সেই সমস্যা দূর করার জন্যই অভিনব ব্যবস্থা নিয়েছে বেশকিছু পাঁচতারা হোটেল। হোটেল থেকে ২৪ ঘণ্টা দেখা যাবে কাবার পাথর। এই রিলিজিয়াস ট্যুরিজম এখন মক্কার হোটেলগুলির অন্যতম আকর্ষণ। এই সব হোটেলে ঢুকলে অবশ্যই চোখ টাটিয়ে উঠবে আপনার। মেঝের মার্বেল, সুন্দর কাঠের কাজ, বড় বড় ঝাড়বাতি, আর তার সঙ্গে জানলার কাঁচ দিয়ে মক্কার প্রার্থনা স্থান। সেখানকার একটি হোটেল জানিয়েছে, তাঁদের হোটেলের ২৯ তলায় তিনটি প্রার্থনা স্থল রয়েছে। সেই প্রার্থনাস্থলে বসে জানলা দিয়ে তাকালেই কাবার পাথর চোখে পড়বে। ওই হোটেলে যারা ওঠেন তাঁরা পাঁচ ওয়াক্তের নমাজ পড়েন সেখানে বসে। সেই এলাকার প্রায় সব হোটেলেই এই সুবিধা রয়েছে। কোনও হোটেলে আবার দু'দিকের জানলা দিয়ে দেখা যায় কাবার পাথর। তাই সেই ঘরগুলির জন্য আগত যাত্রীদের অনেক আগে থেকে বুকিং করতে হয়। প্রতি বছর প্রায় ২৫ লক্ষ তীর্থযাত্রী আসেন। তাঁদের মধ্যে বেশিরভাগেরই অবশ্য এই সব হোটেলে থাকার সামর্থ্য নেই। কিন্তু যাঁদের আছে, তাঁরা অনেক আগে থেকেই বুক করেন এখানকার ঘর। এই সব ঘরের ভাড়াও অবশ্য অন্য ঘর বা হোটেলের থেকে বেশি। সাধারণত এই ঘরগুলির ভাড়া একরাতের জন্য ৬৫ থেকে ৭০ হাজার টাকা হয়। এ বছর ৯ অগস্ট থেকে শুরু হয়েছে হজ। ইতিমধ্যেই এই এখানকার সব হোটেল ভর্তি। ২৪ ঘণ্টা ঘরে বসেই কাবার পাথরের দিকে চেয়ে প্রার্থনা করছেন তীর্থযাত্রীরা। সৌজন্যে মক্কার রিলিজিয়াস ট্যুরিজম।

```