Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া

দাবানলে বিধ্বস্ত অস্ট্রেলিয়ায় স্বস্তির বৃষ্টি, আনন্দে নাচে মাতল ১৮ মাসের শিশু, দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে বৃষ্টি এসেছে অস্ট্রেলিয়ায়। দাবানলে বিধ্বস্ত অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ অংশে এবার একটু স্বস্তি মিলবে বলে আশায় রয়েছেন বাসিন্দারা। তবে সবচেয়ে খুশি হয়েছে ১৮ মাসের এক শিশু। বৃষ্টি দেখে তার সে কী নাচ। সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হ

দাবানলে বিধ্বস্ত অস্ট্রেলিয়ায় স্বস্তির বৃষ্টি, আনন্দে নাচে মাতল ১৮ মাসের শিশু, দেখুন ভিডিও

শেষ আপডেট: 16 January 2020 09:35

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে বৃষ্টি এসেছে অস্ট্রেলিয়ায়। দাবানলে বিধ্বস্ত অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ অংশে এবার একটু স্বস্তি মিলবে বলে আশায় রয়েছেন বাসিন্দারা। তবে সবচেয়ে খুশি হয়েছে ১৮ মাসের এক শিশু। বৃষ্টি দেখে তার সে কী নাচ। সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে এই খুদের কীর্তি। গত বছর সেপ্টেম্বর মাস থেকেই জ্বলছে অস্ট্রেলিয়া। দাবানলের গ্রাসে ঝলসে গিয়েছে লক্ষ লক্ষ বন্যপ্রাণ। পুড়ে খাক হয়েছে একরের পর একর জমি। সেখানকার আবহাওয়া আর বাতাসের গতি ক্রমশ বাড়িয়েছিল আগুনের ছড়িয়ে পড়া। তবে শেষ পর্যন্ত স্বস্তির বৃষ্টি নেমেছে অস্ট্রেলিয়ার বুকে। সেই বৃষ্টি দেখেই নাচ শুরু করেছে ১৮ মাসের ছোট্ট সুনি ম্যাকেঞ্জি। নিউ সাউথ ওয়েলসে রয়েছে ম্যাকেঞ্জি পরিবারের একটি ফার্ম হাউস। সেখানেই ঘরের ভিতর থেকে বৃষ্টি দেখে বাইরে বেরিয়ে আসে সুনি। তারপর ছুটে বাইরে বেরিয়ে সে কী নাচ তার। https://twitter.com/i/status/1217629744738422790 সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হওয়ার পর সকলেই বলছেন, এই শিশুও বুঝতে পেরেছে যে অস্ট্রেলিয়ার এখনকার আবহাওয়ার জন্য বৃষ্টি কতটা প্রয়োজনীয়। বেশ কয়েকমাস পর বৃহস্পতিবার অবশেষে বৃষ্টি শুরু হয়েছে অস্ট্রেলিয়ার কিছু অংশে। ভয়াবহ দাবানলে ঘরছাড়া হয়েছেন অসংখ্য মানুষ। মৃত্যু হয়েছে ২৯ জনের। এই কয়েক মাস প্রতিটি মুহূর্ত মারাত্মক আতঙ্কে কাটিয়েছেন বাসিন্দারা। তবে এবার খানিক স্বস্তি মিলবে বলে আশা করছেন স্থানীয়রা। এমন আতঙ্কের পরিবেশে সুনির নাচ সকলের মনেই আশা জাগিয়েছে বলে জানাচ্ছেন নেটিজেনরা। টুইটারে এই ভিডিও শেয়ার করেছেন আইএফএস অফিসার সুশান্ত নন্দা। ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, "দাবানলে বিধ্বস্ত অস্ট্রেলিয়ায় একটু স্বস্তি দিচ্ছে এই ভারী বৃষ্টি। আর জীবনে প্রথমবার বৃষ্টি থেকে আনন্দে নেচে উঠেছে ১৮ মাসের ছোট্ট সুনি।" সুশান্ত নন্দা জানিয়েছেন, এই ভিডিও শ্যুট করেছেন সুনির মা টিফানি ম্যাকেঞ্জি। সত্যি এতদিন পর বৃষ্টি আসার অনুভূতি অস্ট্রেলিয়াবাসীর কাছে স্বর্গীয়, বলছেন আইএফএস অফিসার নন্দা। https://twitter.com/i/status/1217585777166749698 সুনির মা জানিয়েছেন, "বৃষ্টি আসার পর গাছের টবগুলো বাইরে বের করছিলাম যাতে গাছগুলো জল পায়। হঠাৎই সুনি বেরিয়ে আসে। তারপর বৃষ্টির ফোঁটা গায়ে মেখে নাচ করতে শুরু করে। আসলে বৃষ্টি কী এটা এর আগে অনুভব করেনি ও। তাই খুব আনন্দ পেয়েছে।" তিনি আরও বলেছেন, গত ৩ বছরে নিয় সাউথ ওয়েলসে ঝেঁপে বৃষ্টি হয়নি। সবই ছিল হাল্কা, বিক্ষিপ্ত বৃষ্টি। কখনও বা মাঝারি। তবে এতদিন পর একদম ঝেঁপে বৃষ্টি এসেছে সেখানে। যদিও কেবল ছোট্ট সুনি নয়, বৃষ্টি আসার আনন্দে মেতেছেন অস্ট্রেলিয়ার বাসিন্দাদের আরও অনেকেই। তবে রয়টার্সের রিপোর্ট অনুসারে, আবহবিদরা জানিয়েছেন, এই বৃষ্টি সাময়িক স্বস্তি দিলেও এর ফলে বিপদও বাড়তে পারে। ভারী বৃষতির ফলে ভূমিধস এবং জলদূষণের সম্ভাবনাও থেকে যাবে।

```