সঙ্গমের সময় প্রেমিকের যৌনাঙ্গ কাটলেন প্রেমিকা, ১৩ বছরের সাজা তরুণীর
দ্য ওয়াল ব্যুরো : বাড়িতে সঙ্গমের সময় তোলা ভিডিও বন্ধুদের দেখিয়েছেন প্রেমিক, এই অভিযোগে সঙ্গম চলাকালীনই প্রেমিকের যৌনাঙ্গ কেটে দিলেন প্রেমিকা। এই ঘটনায় প্রেমিকাকে ১৩ বছরের জেলের সাজা ঘোষণা করেছে আদালত।
ঘটনাটি আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়া
শেষ আপডেট: 27 September 2019 09:13
দ্য ওয়াল ব্যুরো : বাড়িতে সঙ্গমের সময় তোলা ভিডিও বন্ধুদের দেখিয়েছেন প্রেমিক, এই অভিযোগে সঙ্গম চলাকালীনই প্রেমিকের যৌনাঙ্গ কেটে দিলেন প্রেমিকা। এই ঘটনায় প্রেমিকাকে ১৩ বছরের জেলের সাজা ঘোষণা করেছে আদালত।
ঘটনাটি আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সের। ২৮ বছরের ব্রেন্ডা বারাত্তিনির সঙ্গে বেশ কয়েক বছরের সম্পর্ক সের্জিওর। কিন্তু সম্প্রতি ডালপালা ছাঁটার কাঁচি দিয়ে সের্জিওর যৌনাঙ্গ কেটে দেন ব্রেন্ডা। এই ঘটনায় ব্রেন্ডাকে খুনের চেষ্টার অভিযোগে ১৩ বছরের জেলের সাজা ঘোষণা করে আদালত।
নিজের অভিযোগে আদালতের সামনে সের্জিও জানান, কয়েকদিন আগে তাঁরা যখন সঙ্গম করছিলেন, সেই সময় হঠাৎ করে ব্রেন্ডা বলেন, তাঁর জন্য একটা সারপ্রাইজ আছে। তারপর তাঁর চোখ ও হাত বেঁধে দেন ব্রেন্ডা। এরপরেই তাঁর পায়ের উপর বসে তাঁর যৌনাঙ্গ কেটে দেন। সাঙ্ঘাতিক যন্ত্রণা হলেও হাত বাঁধা থাকায় কিছু করতে পারেননি তিনি। কোনও রকমে নিজেকে ছাড়িয়ে ডাক্তারের কাছে যান সের্জিও। জানা গিয়েছে, তাঁর যৌনাঙ্গের ৯০ শতাংশ কেটে গিয়েছে। সের্জিও জানিয়েছেন, তাঁর মনে হচ্ছিল তিনি মরে যাবেন।
এই অভিযোগের বিরুদ্ধে ব্রেন্ডার আইনজীবী অভিযোগ করেন, তাঁদের ঘরে তোলা সঙ্গমের ভিডিও বন্ধুদের দেখিয়েছেন সের্জিও। সেই রাগেই এই কাজ করেছেন ব্রেন্ডা। নিজের বক্তব্যে ব্রেন্ডা জানান, সের্জিও তাঁকে ট্রফির মতো ব্যবহার করতেন। ওই ভিডিও বন্ধুদের দেখিয়ে তিনি তাঁর জীবন ও কেরিয়ার দুটোই শেষ করে দিয়েছেন। তাই রাগে এই কাজ করেছেন ব্রেন্ডা। সের্জিওকে খুন করার কোনও ইচ্ছে তাঁর ছিল না।
এমনকি আদালতের দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন ব্রেন্ডা। তিনি জানান, এতে তাঁর কেরিয়ার শেষ হয়ে যাবে। কিন্তু তাতে মন গলেনি বিচারকদের। তাঁরা জানান, এই ধরনের ঘটনা আগে তাঁদের সামনে আসেনি। তাই শাস্তি না দিলে ফের এই ধরনের ঘটনা ঘটতে পারে। তাই ব্রেন্ডাকে ১৩ বছরের জেলের সাজা শোনান তাঁরা।