Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ২৬ লক্ষ, আমেরিকায় মৃত প্রায় ৪৮ হাজার

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ২৬ লাখ। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। ইতিমধ্যেই সারা বিশ্বে কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন ২৬,৪৫,৭৮৪ জন। সংক্রমণে মৃত্যু হয়েছে ১,৮৪,৩২৬ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৭,২৩,১৯৬ জন। করোনার গ্রাসে ত

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ২৬ লক্ষ, আমেরিকায় মৃত প্রায় ৪৮ হাজার

শেষ আপডেট: 23 April 2020 07:59

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ২৬ লাখ। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। ইতিমধ্যেই সারা বিশ্বে কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন ২৬,৪৫,৭৮৪ জন। সংক্রমণে মৃত্যু হয়েছে ১,৮৪,৩২৬ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৭,২৩,১৯৬ জন। করোনার গ্রাসে তছনছ হয়ে গিয়েছে ১৯৩টি দেশ। মহামারীর দাপটে মৃত্যুপুরী হয়ে উঠেছে আমেরিকা। একই অবস্থা ইউরোপের বেশ কয়েকটি দেশেও। করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যার নিরিখে সব দেশকে ছাপিয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে এখন করোনা আক্রান্তের সংখ্যা মোট ৮,৪৯,০৯২। মৃত্যু হয়েছে ৪৭,৬৮১ জনের। মার্কিন মুলুকের মতোই ভয়াবহ অবস্থা ইউরোপের পাঁচটি দেশে। স্পেন, ইতালি, ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানি এই পাঁচটি দেশে ক্রমাগত বাড়ছে কোভিড-১৯ আক্রান্ত এবং মৃতের সংখ্যা। সমীক্ষা বলছে সংক্রমণে শুধু ইউরোপেই মৃত্যু হয়েছে এক লক্ষেরও বেশি মানুষের।
আরও পড়ুন- বিশ্বজুড়ে স্কুলছুট বাড়াবে লকডাউন, আশঙ্কা ইউনেস্কোর, অনেক চিন্তা মেয়েদের নিয়ে
ইউরোপীয় দেশগুলির মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা এখন স্পেনেই সর্বাধিক। এখানে আক্রান্তের সংখ্যা ২,০৮,৩৮৯। মৃত্যু হয়েছে ২১,৭১৭ জনের। আক্রান্তের সংখ্যার নিরিখে ইতালি স্পেনের পরে থাকলেও ইউরোপীয় দেশগুলির মধ্যেই ইতালিতেই সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। ইতালিতে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ২৫,০৮৫ জনের। ফ্রান্সেও আক্রান্তের সংখ্যা দেড় লাখ পেরিয়েছে। এখানে করোনায় আক্রান্ত হয়েছেন ১,৫৯,৮৭৭ জন। আর মৃত্যু হয়েছে ২১,৩৪০ জনের। মৃতের সংখ্যার নিরিখে ফ্রান্স অদূর ভবিষ্যতে স্পেনকে ছাপিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ব্রিটেনেও হু হু করে বাড়ছে করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ব্রিটেনে আক্রান্ত হয়েছেন ১,৩৩,৪৯৫ জন। মৃত্যু হয়েছে ১৮,১০০ জনের। করোনা আক্রান্তের সংখ্যা জার্মানিতে পেরিয়েছে দেড় লাখ। এখানে কোভিড-১৯ সংক্রমণের সিকার ১,৫০,৬৪৮ জন। তবে আক্রান্তের সংখ্যার তুলনায় মৃতের সংখ্যা এখানে অনেক কম। জার্মানিতে করোনার জেরে মৃত্যু হয়েছে ৫৩১৫ জনের।

```