Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনা

আর মাত্র তিন মাস, এরপরেই খুলে যাবে টালা ব্রিজ

দ্য ওয়াল ব্যুরো: হাতে আর মাত্র তিনটে মাস। তারপরেই খুলে দেওয়া হবে নতুন করে তৈরি টালা ব্রিজ। উত্তর কলকাতার সঙ্গে উত্তর ২৪ পরগনার যোগাযোগের মাধ্যম এই টালা ব্রিজ। এতদিন ধরে বন্ধ থাকায় রীতিমতো সমস্যা পোহাতে হয়েছে সাধারণ মানুষকে। এ বছর এপ্রিলের ম

আর মাত্র তিন মাস, এরপরেই খুলে যাবে টালা ব্রিজ

শেষ আপডেট: 21 January 2022 12:03

দ্য ওয়াল ব্যুরো: হাতে আর মাত্র তিনটে মাস। তারপরেই খুলে দেওয়া হবে নতুন করে তৈরি টালা ব্রিজ। উত্তর কলকাতার সঙ্গে উত্তর ২৪ পরগনার যোগাযোগের মাধ্যম এই টালা ব্রিজ। এতদিন ধরে বন্ধ থাকায় রীতিমতো সমস্যা পোহাতে হয়েছে সাধারণ মানুষকে। এ বছর এপ্রিলের মধ্যে টালা ব্রিজ সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন রাজ্যের পূর্তমন্ত্রী মলয় ঘটক। উত্তর শহরতলির সঙ্গে কলকাতার যোগাযোগের অন্যতম ভরকেন্দ্র ছিল টালা ব্রিজ। পুরনো ব্রিজ ভেঙে নতুন করে তৈরি করা হচ্ছে সেতু।  টালা ব্রিজ কবে খুলবে, এই প্রশ্ন এতদিন ছিল অধিকাংশেরই মুখে। ব্রিজের কাজকর্ম কতদূর এগোল তা আজ ঘুরে দেখেন মলয় ঘটক, অতীন ঘোষ সহ স্থানীয় পুর চেয়ারম্যান তরুণ সাহা ও পূর্ত আধিকারিকরা। রাজ্যের পূর্তমন্ত্রী জানান, আগামী ৩ মাসের মধ্যে টালা সেতু সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে। করোনা পরিস্থিতি এবং রেলের তরফে অনুমোদন আসতে হতে দেরি হওয়ায় কাজ থমকে ছিল। কিন্তু এখন দ্রুত গতিতে কাজ চলছে। আগামী তিন মাসের মধ্যে শেষ হয়ে যাবে। তারপরেই সাধারণের জন্য খুলে দেওয়া হবে টালা ব্রিজ। নতুন সেতু হবে চার লেনের। দৈর্ঘ্যে ৬১০ মিটার ও প্রস্থে ২৪ মিটার। যা আগের তুলনায় সাড়ে ৫ মিটার বেশি। যার মধ্যে ২৪০ মিটার থাকবে লাইনের ওপরে। নতুন ব্রিজ ৩৫০ টন ওজন বহন করতে পারবে, আগের থেকে ১০০ টন বেশি ওজন বইতে সক্ষম। ২০২০ সালের ১ ফেব্রুয়ারি থেকে টালা সেতুতে যান চলাচল সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে যায়। তার কিছু দিনের মধ্যেই ওই সেতু ভাঙার কাজও শুরু হয়ে গিয়েছিল। উত্তর কলকাতার ওই গুরুত্বপূর্ণ সেতুর স্বাস্থ্য পরীক্ষার পর জানা গিয়েছিল, তার র্জীর্ণ অবস্থার কথা। তার পরেই রেলের সঙ্গে আলোচনার পর সেতুটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নতুন করে সেতু তৈরি না হওয়া পর্যন্ত বিকল্প পথেই গাড়ি চলাচল করছে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```