Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

সূর্যের বলয়গ্রাস বৃহস্পতিবার, একইসঙ্গে 'রিং অব ফায়ার', ভারতের এই দুই জায়গা থেকে দেখা যাবে

দ্য ওয়াল ব্যুরো: চাঁদের পূর্ণগ্রাস গ্রহণের দিনেই সুপার ফ্লাওয়ার ব্লাড মুন দেখার সৌভাগ্য হয়েছে বিশ্ববাসীর। আরও এক বিরল মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে আগামীকাল ১০ জুন। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের পরে এবার সূর্যের বলয়গ্রাস গ্রহণ দেখা যাবে। ঠিক পূর্ণগ্

সূর্যের বলয়গ্রাস বৃহস্পতিবার, একইসঙ্গে 'রিং অব ফায়ার', ভারতের এই দুই জায়গা থেকে দেখা যাবে

শেষ আপডেট: 9 June 2021 10:57

দ্য ওয়াল ব্যুরো: চাঁদের পূর্ণগ্রাস গ্রহণের দিনেই সুপার ফ্লাওয়ার ব্লাড মুন দেখার সৌভাগ্য হয়েছে বিশ্ববাসীর। আরও এক বিরল মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে আগামীকাল ১০ জুন। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের পরে এবার সূর্যের বলয়গ্রাস গ্রহণ দেখা যাবে। ঠিক পূর্ণগ্রাস বা খণ্ডগ্রাস গ্রহণ নয়, এই সূর্যগ্রহণকে বলে ‘রিং অব ফায়ার’ । চাঁদের ছায়া ঠিক গোল চাকতির মতো ঢেকে দেয় সূর্যকে। আর চারদিক থেকে উঁকি দেয় আলোর ছটা। দেখতে লাগে উজ্জ্বল আংটির মতো। এই অভূতপূর্ব মহাজাগতিক ঘটনা ভারত থেকে দেখা যাবে কিনা, সে নিয়ে সংশয় ছিল। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, সবটা না হলেও আংশিকভাবে ভারতের শুধুমাত্র দুটি জায়গা থেকে দেখা যাবে সূর্যের বলয়গ্রাস গ্রহণ। এমপি বিড়লা তারামণ্ডলের প্রধান দেবীপ্রসাদ দুয়ারি বলছেন, অরুণাচল প্রদেশের কিছু এলাকা ও লাদাখ থেকে দেখা যাবে সূর্যের বলয়গ্রাস গ্রহণ। তিন থেকে চার মিনিট গ্রহণ দেখা যাবে। অরুণাচলের ডিবাং সংরক্ষণ কেন্দ্র থেকে বিকেল ৫টা ৫২ মিনিট নাগাদ আংশিকভাবে গ্রহণ দেখা যাবে। অন্যদিকে, লাদাখ থেকেও দেখা যাবে বলয়গ্রাস। তবে রিং অব ফায়ার পুরোপুরি নাও দেখা যেতে পারে। Annular Solar Eclipse 2021: Date, Time, Do's and Don'ts during the eclipse পৃথিবী সূর্যের চারদিকে পরিক্রমা করে। আবার চাঁদ পৃথিবীর চারদিকে নিজের উপবৃত্তাকার কক্ষে চক্কর মারে। এইভাবে যখন সূর্য, চাঁদ ও পৃথিবী এক সরলরেখায় চলে আসে তখন গ্রহণ হয়। পৃথিবী ও সূর্যের মাঝে চলে আসে চাঁদ, ফলে চাঁদের ছায়া পড়ে সূর্যের ওপরে। ফলে সূর্যের আলো কিছুক্ষণের জন্য পৃথিবীতে আসতে পারে না। তখন হয় সূর্যগ্রহণ। A 'Ring of Fire' Solar Eclipse will be visible on June 10 | by Lynxotic |  Lynxotic | Jun, 2021 | Medium সূর্যগ্রহণ তিন রকম হয়—পূর্ণগ্রাস, খণ্ডগ্রাস ও বলয়গ্রাস। পূর্ণগ্রাসে সূর্য, পৃথিবী ও চাঁদ সম্পূর্ণভাবে একই সরলরেখায় আসে। সেক্ষেত্রে সূর্যের আলো চাঁদের দ্বারা পুরোপুরি বাধা পায়। ফলে কিছুক্ষণের জন্য সূর্যের আলো দেখতেই পাওয়া যায় না। মনে হয় যেন পৃথিবীতে রাত নেমে এল, তখন হয় পূর্ণগ্রাস। সূর্যের বলয়গ্রাসের সময় চাঁদ শুধুই সূর্যের কেন্দ্রটিকে ঢেকে দেয়। অর্থাৎ পূর্ণগ্রাসের মতো পুরোপুরি চাঁদের ছায়ায় ঢাকা পড়ে না সূর্য। যার ফলে সূর্যের মাঝখানের অংশটা গোল চাকতির মতো ঢাকা পড়ে যায় আর তার চারদিক থেকে আলো ঠিকরে বেরিয়ে আসে। মনে হয় সূর্যকে ঘিরে কোনও আগুনের বলয় তৈরি হয়েছে। এই মহাজাগতিক ঘটনাকে বলে রিং অব ফায়ার। কোথা থেকে দেখা যাবে? ১০ জুন রিং অব ফায়ার দেখা যাবে গ্রিনল্যান্ড, উত্তর-পূর্ব কানাডা, উত্তর মেরুর কিছু অংশ ও রাশিয়া থেকে। অন্যদিকে, ইউরোপ, উত্তর আমেরিকা, এশিয়াতে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। ভারতের অরুণাচল ও লাদাখ থেকে কিছুটা দেখা যাবে। ২০১২ সালে আমেরিকায় রিং অব ফায়ার দেখা গিয়েছিল। এরপরে ২০১৭ সালেও বলয়গ্রাস গ্রহণের দিন রিং অব ফায়ার দেখা যায়। তবে ভারত থেকে সেই সূর্যগ্রহণ দেখা যায়নি। চিলি, আর্জেন্টিনা, জাম্বিয়া, কঙ্গো প্রজাতন্ত্র থেকে দেখা গিয়েছিল। ২০১৯ সালে ভারত থেকে দেখা গিয়েছিল বলয়গ্রাস সূর্যগ্রহণ। তবে শুধু দক্ষিণ ভারত থেকে সেই অসাধারণ মহাজাগতিক দৃশ্য দেখা গিয়েছিল, কলকাতা থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা গিয়েছিল। গত বছরও হয়েছে বলয়গ্রাস সূর্যগ্রহণ, তবে বলয়গ্রাসের পথ ছিল উত্তর ভারতের উপর দিয়ে। কলকাতা-সহ ভারতের বাকি অংশে শুধুই আংশিক গ্রহণ দেখা গিয়েছিল।

```