Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনা

করোনার কারণে সিবিএসই ও জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা পিছিয়ে দেওয়া হল, তবে আইসিএসই-র পরীক্ষা চলবে

দ্য ওয়াল ব্যুরো: করোনা সতর্কতায় ৩১ মার্চ পর্যন্ত সিবিএসই বোর্ডের পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। সিবিএসই বোর্ড এবং দেশের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের কাছে বুধবার এই মর্মে নির্দেশ পাঠিয়েছে মন্ত্রক।

করোনার কারণে সিবিএসই ও জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা পিছিয়ে দেওয়া হল, তবে আইসিএসই-র পরীক্ষা চলবে

শেষ আপডেট: 18 March 2020 18:01

দ্য ওয়াল ব্যুরো: করোনা সতর্কতায় ৩১ মার্চ পর্যন্ত সিবিএসই বোর্ডের পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। সিবিএসই বোর্ড এবং দেশের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের কাছে বুধবার এই মর্মে নির্দেশ পাঠিয়েছে মন্ত্রক। সিবিএসই বোর্ডের পরীক্ষার পাশাপাশি করোনাভাইরাসের জেরে পিছিয়ে দেওয়া হয়েছে ইউজিসি, এনআইওএস, এআইসিটিই এবং জয়েন্ট এন্ট্রাস পরীক্ষাও।  আগামী ৩১ মার্চ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে এই সমস্ত পরীক্ষা। তবে আইসিএসই বোর্ডের পরীক্ষা পূ্র্বঘোষিত সূচি অনুয়ায়ী চলবে বলে জানিয়েছেন বোর্ডের সচিব জেরি আরাথুন। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের সচিব অমিত খারে বলেছেন, অ্যাকাডেমিক ক্যালেন্ডার মেনে চলার পাশাপাশি অবশ্যই ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মী ও পড়ুয়াদের অভিভাবকদের নিরাপদ এবং সুস্থ থাকাও প্রয়োজন। তাই আপাতত ৩১ মার্চ পর্যন্ত সমস্ত পরীক্ষা পিছিয়ে দেওয়ার বা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে নতুন করে পরীক্ষার দিন ধার্য করা হবে বলেও জানিয়েছেন অমিত খারে। ইতিমধ্যেই দেশের বেশিরভাগ রাজ্যেই ৩১ মার্চ পর্যন্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পশ্চিমবঙ্গে স্কুলের ছুটি বাড়িয়ে ১৫ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। এবার করোনা সতর্কতায় বোর্ডের পরীক্ষাও পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সিনেমা হল-সুইমিং পুল-জিম ও অন্যান্য আরও অনেক জায়গাই ৩১ মার্চ পর্যন্ত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বিশ্ব জুড়ে ত্রাস সৃষ্টি করেছে নোভেল করোনাভাইরাস। সারা বিশ্বের মৃতের সংখ্যা ৮০০০ পেরিয়েছে। চিনের পর ইতালি এবং ইরানে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। দেশের বাইরে করোনায় আক্রান্ত হয়েছে ২৭৬ জন ভারতীয়। ভারতেও থাবা পড়েছে করোনার। মৃত্যু হয়েছে তিনজনের। আক্রান্তের সংখ্যা ১৫১। শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেখানে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৩ জন। এর পরেই রয়েছে কেরল। ভারতের অন্যান্য রাজ্যেও প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত দেশের মাটিতে ২৫ জন বিদেশি নাগরিক আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর।

```