Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া

ভারতে করোনার গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে, সতর্ক করল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন

দ্য ওয়াল ব্যুরো: ভারতে দিন দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় ৩৯ হাজার। এই অবস্থায় ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বা আইএমএ জানাল, ভারতে করোনাভাইরাসের গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে। তাদের দাবি, এই মুহ

ভারতে করোনার গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে, সতর্ক করল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন

শেষ আপডেট: 19 July 2020 05:25

দ্য ওয়াল ব্যুরো: ভারতে দিন দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় ৩৯ হাজার। এই অবস্থায় ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বা আইএমএ জানাল, ভারতে করোনাভাইরাসের গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে। তাদের দাবি, এই মুহূর্তে ভারতে সংক্রমণের পরিস্থিতি যথেষ্ট খারাপ।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, রবিবার সকাল ৮টা পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৭৭ হাজার ৬১৮। আক্রান্তের নিরিখে আমেরিকা ও ব্রাজিলের পরেই রয়েছে ভারত। মৃতের সংখ্যা ২৬ হাজার ৮১৬। অবশ্য এর মধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ৬ লাখ ৭৭ হাজার ৭২৩ জন আক্রান্ত। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন হসপিটাল বোর্ড অফ ইন্ডিয়ার চেয়ারম্যান ডক্টর ভি কে মোঙ্গা সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন, “এবার সংক্রমণ গুণত্তর প্রগতিতে বাড়ছে। প্রতিদিন আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের বেশি হচ্ছে। এটা সত্যিই দেশের পক্ষে খুব খারাপ অবস্থা। এই ছবিটা খুব খারাপ। এটা প্রমাণ করছে ভারতে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে।” আইএমএ-র চেয়ারম্যান ডক্টর মোঙ্গা জানিয়েছেন, সংক্রমণ ক্রমাগত বড় শহর থেকে ছোট শহর ও গ্রামের দিকে ছড়াচ্ছে। এটা খুব খারাপ। তিনি বলেন, “আমরা দিল্লিতে সংক্রমণ নিয়ন্ত্রণ করতে পারব। কিন্তু মহারাষ্ট্র, কর্নাটক, কেরল, গোয়া, মধ্যপ্রদেশের মতো রাজ্যের প্রত্যন্ত এলাকাতে কী ভাবে তা মোকাবিলা করা সম্ভব।” জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশ, অসম, বিহার, গুজরাত, কর্নাটক, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলিতে গোষ্ঠী সংক্রমণ ছড়িয়েছে বলে আশঙ্কা ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের। যদিও সংশ্লিষ্ট রাজ্যগুলির সরকার দাবি করেছে সেখানে গোষ্ঠী সংক্রমণ ছড়ায়নি। এই পরিস্থিতিতে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর জানিয়েছে, টেস্টের সংখ্যা আরও বাড়ানো হবে। এই মুহূর্তে দেশজুড়ে ৮৮৫ টি সরকারি ল্যাবরেটরি ও ৩৬৮ টি বেসরকারি ল্যাবরেটরিতে কোভিড ১৯ নমুনা পরীক্ষা করা হচ্ছে। ১৭ জুলাই অবধি মোট ১ কোটি ৩৪ লাখ ৩৩ হাজার ৭৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে শুধুমাত্র শুক্রবার অর্থাৎ ১৭ জুলাই পরীক্ষা হয়েছে ৩ লাখ ৬১ হাজার ২৪টি নমুনা। আইসিএমআর জানিয়েছে, এক কোটি নমুনা পরীক্ষা করতে ভারতে ১৩৭ দিন সময় লেগেছে। কিন্তু প্রতিদিন এই সংখ্যাটা বেড়েছে। প্রথম ২৫ লাখ টেস্ট করতে সময় লেগেছিল ৯৮ দিন। পরের ২৫ লাখ টেস্ট হয় ১৯ দিনে। তৃতীয় ২৫ লাখ টেস্ট হয় ১২ দিনে। আর শেষ ২৫ লাখ টেস্ট করতে সময় লেগেছে ৮ দিন। ভারতে গোষ্ঠী সংক্রমণের কথা শুক্রবারই অবশ্য বলেছিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি বলেন, “তিরুনন্তপুরমের কিছু এলাকায় পরিস্থিতি খুব খারাপ। এই সব উপকূলবর্তী এলাকায় খুব দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে। পুল্লিভুলা, পুন্থুরার মতো কিছু এলাকায় গোষ্ঠী সংক্রমণ ছড়িয়েছে।” এর ফলে শনিবার সকাল থেকেই তিরুঅনন্তপুরমের উপকূল এলাকায় কড়া লকডাউন শুরু হয়েছে। এই এলাকাকে তিনটি জোনে ভাগ করা হয়েছে। পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে পুলিশ। রাজধানীতেও কড়া নজর রাখা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

```