Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

ফের অশান্ত শবরীমালা, দু'জন মহিলার মন্দিরে প্রবেশ আটকে দিলেন ভক্তরা

দ্য ওয়াল ব্যুরো : কনক দুর্গা ও বিন্দু আম্মিনি পেরেছিলেন। সবার চোখে ধুলো দিয়ে পৌঁছে গিয়েছিলেন শবরীমালা মন্দিরের গর্ভগৃহে। তাঁদের দেখে আরও দুজন চেষ্টা করেছিলেন শবরীমালায় ঢোকার। কিন্তু পারলেন না। বিক্ষোভকারীদের কাছে হেরে পুলিশি নিরাপত্তায় ফিরে

ফের অশান্ত শবরীমালা, দু'জন মহিলার মন্দিরে প্রবেশ আটকে দিলেন ভক্তরা

শেষ আপডেট: 16 January 2019 03:38

দ্য ওয়াল ব্যুরো : কনক দুর্গা ও বিন্দু আম্মিনি পেরেছিলেন। সবার চোখে ধুলো দিয়ে পৌঁছে গিয়েছিলেন শবরীমালা মন্দিরের গর্ভগৃহে। তাঁদের দেখে আরও দুজন চেষ্টা করেছিলেন শবরীমালায় ঢোকার। কিন্তু পারলেন না। বিক্ষোভকারীদের কাছে হেরে পুলিশি নিরাপত্তায় ফিরে আসতে হলো তাঁদের। আরও একবার ধর্মীয় গোঁড়ামির কাছে হারতে হলো। ঘটনাটি বুধবার সকালের। ন'জন মহিলার একটি দল শবরীমালা মন্দিরে গিয়েছিলেন। এই দলে দু'জন মহিলা ছিলেন ৫০ বছরের কম। তাঁদের মন্দিরে ঢুকতে দেওয়া হবে না, এই জিগির তুলে পাম্বা বেস ক্যাম্পের কাছেই তাঁদের আটকে দেওয়া হয়। তারপরেও তাঁরা ঢোকার চেষ্টা করলে দু'জন মহিলাকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। প্রচুর সংখ্যায় ভক্ত জড়ো হন সেখানে। পরিস্থিতি অশান্ত হতে শুরু করে।

আরও পড়ুন সাত আগ্নেয়গিরির মুকুট, বিশ্ব রেকর্ড গড়লেন বাঙালি পর্বতারোহী সত্যরূপ

বাধ্য হয়ে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। পুলিশই কর্ডন করে দুই মহিলাকে বেস ক্যাম্প থেকে বের করে নিয়ে আসে। ওই মহিলাদের দাবি, তাঁরাও ৪১ দিন নিয়ম পালন করেছেন। ভগবান আয়াপ্পান বলেননি, তাঁর মন্দিরে ঋতুমতী মহিলারা প্রবেশ করতে পারবেন না। এটা মানুষ বানিয়েছে। এই নিয়ম আমরা মানি না। এর আগে ঋতুমতী মহিলা হিসেবে শবরীমালার মধ্যে ঢুকতে সফল হন কনক দুর্গা ও বিন্দু আম্মিনি। কিন্তু তাঁরা মন্দিরে ঢোকার পর থেকেই গোটা কেরল জুড়ে শুরু হয় বিক্ষোভ। নেতা-মন্ত্রীদের বাড়ি থেকে শুরু করে রাস্তাঘাট, বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে সব জায়গায়। বিভিন্ন জায়গায় সংঘর্ষ হয়। অশান্ত হয়ে উঠে গোটা রাজ্য। কনক দুর্গা ও বিন্দু আম্মিনির উদ্দেশে একের পর এক হুমকি আসতে থাকে। বাধ্য হয়ে তাঁদের একটা গোপন ডেরায় রাখে প্রশাসন। প্রায় দু সপ্তাহ গোপন ডেরায় থাকার পর এই সপ্তাহেই বাড়ি ফেরেন তাঁরা। কিন্তু বাড়ি ফিরতেই কনক দুর্গার উপর চড়াও হন তাঁর শাশুড়ি। অভিযোগ লাঠি দিয়ে তাঁকে আঘাত করতে শুরু করেন শাশুড়ি। আহত অবস্থায় আপাতত হাসপাতালে ভর্তি রয়েছেন কনক দুর্গা। ২৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের নির্দেশের প্রায় ৪ মাস হয়ে গেছে। এখনও কোনও ঋতুমতী মহিলা ঢোকার অনুমতি পাননি শবরীমালার ভিতর। প্রশাসনের নির্দেশের পরেও ভক্তরা তা মানছেন না। তাঁরা কার্যত মন্দিরকে ঘিরে রয়েছেন। কোনও ভাবেই যাতে কোনও ঋতুমতী মহিলা মন্দির প্রাঙ্গনে ঢুকতে না পারেন, তার সব ব্যবস্থা করে রেখেছেন ভক্তরা। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, জানে না প্রশাসনও।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```