Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালী

সুপ্রিম কোর্টের ইতিহাসে এই প্রথম, একসঙ্গে শপথ নেবেন এত জন বিচারপতি

দ্য ওয়াল ব্যুরো: ইতিহাস তৈরি হতে চলেছে দেশের শীর্ষ আদালতে। তিন মহিলা বিচারপতি সহ ন’জন বিচারপতি প্রথমবার একসঙ্গে শপথ নেবেন। সুপ্রিম কোর্টের কলেজিয়াম ৯ বিচারপতির নাম সুপারিশ করেছিল। সেই সুপারিশে শিলমোহর দিয়েছে কেন্দ্র। আজ মঙ্গলবার প্রধান বিচ

সুপ্রিম কোর্টের ইতিহাসে এই প্রথম, একসঙ্গে শপথ নেবেন এত জন বিচারপতি

শেষ আপডেট: 31 August 2021 06:28

দ্য ওয়াল ব্যুরো: ইতিহাস তৈরি হতে চলেছে দেশের শীর্ষ আদালতে। তিন মহিলা বিচারপতি সহ ন’জন বিচারপতি প্রথমবার একসঙ্গে শপথ নেবেন। সুপ্রিম কোর্টের কলেজিয়াম ৯ বিচারপতির নাম সুপারিশ করেছিল। সেই সুপারিশে শিলমোহর দিয়েছে কেন্দ্র। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি এন ভি রামানার উপস্থিতিতে শীর্ষ আদালতের অ্যাডিশনাল বিল্ডিং কমপ্লেক্সে শপথ নেবেন ন’জন বিচারপতি। এর আগে নতুন বিচারপতিরা একসঙ্গে এভাবে শপথ নেননি। প্রধান বিচারপতির ঘরেই সাধারণত শপথ নেন নতুন বিচারপতিরা। এ দিন ৯ বিচারপতি শপথ নেবেন অ্যাডিশনাল বিল্ডিং কমপ্লেক্সে। আজকের পরে সুপ্রিম কোর্টে মোট বিচারপতির সংখ্যা হবে ৩৩। মোট ৩৪ জন বিচারপতি পদ রয়েছে দেশের শীর্ষ আদালতে। 9 new Supreme Court judges, including 3 women, takes oath প্রায় ২১ মাস পরে শীর্ষ আদালতের প্রবীণতম পাঁচ বিচারপতির কলেজিয়াম একমত হয়ে বিচারপতি নিয়োগের জন্য ৯ জনের নাম সুপারিশ করেছিল। ওই ন’জনের মধ্যে আট জন বিভিন্ন হাই কোর্টের প্রধান বিচারপতি বা বিচারপতি, এক জন সুপ্রিম কোর্টের আইনজীবী। তিন জন মহিলা বিচারপতির নামও সুপারিশ করা হয়। একসঙ্গে এত জন মহিলা বিচারপতি নিয়োগের সুপারিশও এই প্রথম। কলেজিয়ামের বেছে নেওয়া চূড়ান্ত নামগুলির মধ্যে রয়েছেন—বিচারপতি বিক্রম নাথ (গুজরাত হাইকোর্টের প্রধান বিচারপতি), বিচারপতি অভয় শ্রীনিবাস ওকা (কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি), জিতেন্দ্র কুমার মহেশ্বরী (সিকিম হাইকোর্টের প্রধান বিচারপতি), সিটি রবিকুমার (কেরল হাইকোর্টের বিচারপতি) এবং এমএম সুন্দরেশ (কেরালা হাইকোর্টে বিচারপতি)। কলেজিয়াম দ্বারা নির্বাচিত তিন মহিলা বিচারপতির মধ্যে বি ভি নাগরত্না ছাড়ও রয়েছেন বিচারপতি হিমা কোহলি, যিনি তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং বিচারপতি বেলা ত্রিবেদী, যিনি বর্তমানে গুজরাত হাইকোর্টের বিচারপতি।

```