Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া

ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, অফিসটাইমে বন্ধ পরিষেবা, দুর্ভোগে নিত্যযাত্রীরা

দ্য ওয়াল ব্যুরো: সাতসকালে ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা। অফিসে টাইমের ব্যস্ততার মধ্যেই বেলগাছিয়া মেট্রো স্টেশনে নোয়াপাড়াগামী মেট্রোর সামনে ঝাঁপ দেন বছর ২৬-এর এক যুবক। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে সঙ্গে সঙ্গে লাইনের বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে ত

ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, অফিসটাইমে বন্ধ পরিষেবা, দুর্ভোগে নিত্যযাত্রীরা

শেষ আপডেট: 12 September 2019 05:27

দ্য ওয়াল ব্যুরো: সাতসকালে ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা। অফিসে টাইমের ব্যস্ততার মধ্যেই বেলগাছিয়া মেট্রো স্টেশনে নোয়াপাড়াগামী মেট্রোর সামনে ঝাঁপ দেন বছর ২৬-এর এক যুবক। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে সঙ্গে সঙ্গে লাইনের বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে তাঁকে উদ্ধার করা হয়েছে। আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই যুবককে। তবে এখনও তাঁর পরিচয় জানা যায়নি। চিকিৎসকরা জানিয়েছেন, যুবকের অবস্থা আশঙ্কাজনক। যাত্রীদেরও নামিয়ে আনা হয় ট্রেন থেকে। অফিস টাইমে এই ঘটনার জেরে দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা। নোয়াপাড়া থেকে গিরিশপার্কের মধ্যে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল ন'টা চব্বিশ নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনার জেরে আপ এবং ডাউন দুই লাইনেই নোয়াপাড়া থেকে গিরিশপার্ক পর্যন্ত বন্ধ রয়েছে পরিষেবা। বাকি অংশে স্বাভাবিক রয়েছে মেট্রো চলাচল। জানা গিয়েছে, দুর্ঘটনার পর প্রাথমিক ভাবে বেশ কিছুক্ষণের জন্য আপ ও ডাউন লাইনের সব অংশেই বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। এমনকী যাত্রী বিক্ষোভ এড়াতে বন্ধ করে দেওয়া হয় দমদম স্টেশনের টিকিট কাউন্টারও। চলতি সপ্তাহের প্রথম দিনেই দু'টি আত্মহত্যার ঘটনা ঘটেছে মেট্রো স্টেশনে। সোমবার সকাল ৮টা ১৪ মিনিট নাগাদ আত্মহত্যা করার চেষ্টা করেন এক তরুণী। দমদম থেকে কবি সুভাষগামী একটি মেট্রো তখন সেন্ট্রাল স্টেশনে ঢুকছিল। হঠাৎ করেই ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে ইমারজেন্সি ব্রেক কষেন ড্রাইভার। মেট্রোর লাইনের বিদ্যুৎ সংযোগও বন্ধ করা হয় সঙ্গে সঙ্গে। ফলে বেঁচে যান ওই তরুণী। তরুণীকে আহত অবস্থায় মেডিক্যাল কলেজে নিয়ে যান মেট্রোর নিরাপত্তারক্ষীরা। এর ফলে বেশ কিছুক্ষণ গিরিশ পার্ক থেকে ময়দানের মধ্যে মেট্রো পরিষেবা বন্ধ থাকে। ফলে বিপাকে পড়েন যাত্রীরা। ওই একই দিনে সন্ধে সাড়ে সাতটা নাগাদ বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঘটে এই ঘটনা। দমদম থেকে কবি সুভাষগামী মেট্রোর সামনে ঝাঁপ দেয় ওই যুবক। সঙ্গে সঙ্গে মেট্রোর আরপিএফ কর্মীরা ওই যুবককে উদ্ধার করে নিয়ে যান আরজি কর হাসপাতালে। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনার জেরে প্রায় আধঘণ্টা বন্ধ থাকে মেট্রো পরিষেবা। আটটার পর থেকে ফের তা স্বাভাবিক হয়। তবে অফিস ফেরত সময় হয় সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।

```