Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনা

সৌমিত্রবাবুর স্নায়ুর সমস্যা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা, নেওয়া হচ্ছে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শ

দ্য ওয়াল ব্যুরো: সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা স্থিতিশীল হলেও বিপদ এখনও কাটেনি। বরং তাঁর স্নায়ুর সমস্যা নিয়ে উদ্বেগে রয়েছে চিকিৎসকরা। সৌমিত্রবাবুর স্নায়ুর সমস্যা নিয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সাহায্য চাওয়া হয়েছে বলে খবর। বেলভিউ হাসপাতালের তর

সৌমিত্রবাবুর স্নায়ুর সমস্যা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা, নেওয়া হচ্ছে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শ

শেষ আপডেট: 23 October 2020 07:15

দ্য ওয়াল ব্যুরো: সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা স্থিতিশীল হলেও বিপদ এখনও কাটেনি। বরং তাঁর স্নায়ুর সমস্যা নিয়ে উদ্বেগে রয়েছে চিকিৎসকরা। সৌমিত্রবাবুর স্নায়ুর সমস্যা নিয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সাহায্য চাওয়া হয়েছে বলে খবর। বেলভিউ হাসপাতালের তরফে গতকাল যে মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হয়েছিল তার মারফত জানা গিয়েছিল, গত কাল সকালে রক্তচাপ বেড়েছিল বর্ষীয়ান অভিনেতার। প্রয়োজন হয়েছিল অক্সিজেনের। তবে তা নিয়ন্ত্রণে আনেন চিকিৎসকরা। সৌমিত্রবাবুর সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ সচল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে অভিনেতার হিমোগ্লোবিনের মাত্রা কমে গিয়েছে বলে শোনা গিয়েছে। বেশ কয়েক দিন ধরে ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। কিন্তু গত মঙ্গলবার হঠাৎ করেই মস্তিষ্কের স্নায়ুজনিত সমস্যা দেখা দেয় অভিনেতার। ফের একবার শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর। বুধবারও মস্তিষ্কের স্নায়ুজনিত সমস্যার বিশেষ কোনও উন্নতি হয়নি বলেই জানানো হয় হাসপাতালের তরফে। এছাড়া তাঁর অস্থিরতা রয়েছে বলেও জানিয়েছেন চিকিৎসকরা। বিশেষ করে সৌমিত্রবাবুর স্নায়ুর সমস্যাই এখন ভাবাচ্ছে চিকিৎসকদের। এর পাশাপাশি একাধিক কোমর্বিডিটি থাকায় উদ্বেগে রয়েছেন চিকিৎসকরা। কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ আসার পর থেকেই ধীরে ধীরে সৌমিত্রবাবুর শারীরিক অবস্থা উন্নতির দিকে যাচ্ছিল। কিন্তু তারপরেই মস্তিষ্কের স্নায়ুজনিত সমস্যায় কাহিল হয়ে পড়েছেন অভিনেতা। আপাতত চিকিৎসকদের মূল চিন্তার বিষয় সৌমিত্রবাবুর মস্তিষ্কের স্নায়ুজনিত সমস্যা। এই বিষয়ে দেশের অনেক বিশেষজ্ঞের কাছে পরামর্শ নিয়েছেন বেলভিউ হাসপাতালের চিকিৎসকরা। এমনকি বিদেশেও অনেক বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কোভিড এনসেফ্যালোপ্যাথির সমস্যা রয়েছে সৌমিত্রবাবুর। এই বিষয়ে তাঁর পরিবার ও মেয়ের সঙ্গেও চিকিৎসকদের কথা হয়েছে। অনেক সময় কোভিড এনসেফ্যালোপ্যাথি তিন মাসও থাকতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। হাসপাতাল সূত্রে খবর, নতুন করে কয়েকটি ওষুধ চালু করা হয়েছে অভিনেতার।

```