Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

সোনিকা মৃত্যু মামলায় বিক্রমের বিরুদ্ধে নতুন চার্জ গঠন আলিপুর আদালতের

দ্য ওয়াল ব্যুরো: মডেল সোনিকা সিং চৌহানের মৃত্যুর ঘটনায় অবশেষে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠন করল আলিপুর আদালত। গতকাল এই চার্জ গঠন হয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার আলিপুর আদালতে হাজির ছিলেন বিক্রম। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি

সোনিকা মৃত্যু মামলায় বিক্রমের বিরুদ্ধে নতুন চার্জ গঠন আলিপুর আদালতের

শেষ আপডেট: 16 September 2020 02:47

দ্য ওয়াল ব্যুরো: মডেল সোনিকা সিং চৌহানের মৃত্যুর ঘটনায় অবশেষে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠন করল আলিপুর আদালত। গতকাল এই চার্জ গঠন হয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার আলিপুর আদালতে হাজির ছিলেন বিক্রম। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত মৃত্যুর মামলা রুজু হয়েছে। এছাড়াও বেপরোয়া ভাবে গাড়ি চালানো সহ-একাধিক ধারায় মামলা রুজু হয়েছে অভিনেতার বিরুদ্ধে। সূত্রের খবর, পুজোর পর শুরু হবে বিচার প্রক্রিয়া। ২০১৭ সালের ২৯ এপ্রিল গভীর রাতে রাসবিহারীর কাছে গাড়ি দুর্ঘটনায় সোনিকার মৃত্যু হয়। জানা যায়, গাড়িটি চালাচ্ছিলেন বিক্রম। তীব্র গতিতে ধেয়ে আসা গাড়ি ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে ছিটকে যায়। চোট পান বিক্রম নিজেও। মৃত্যু হয় সোনিকার। এই ঘটনার পর বিক্রম গ্রেফতারও হয়েছিলেন। তবে তিনি জামিন পেয়ে যান। জানা যায়, ঘটনার দিন একটি পার্টি থেকে ফিরছিলেন বিক্রম ও সোনিকা। গাড়ি চালাচ্ছিলেন বিক্রম। তিনি প্রচুর মদ্যপান করেছিলেন বলে অভিযোগ। গভীর রাতে রাসবিহারীর লেক মলের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ডিভাইডারে সজোরে ধাক্কা মারে। আচমকা দুর্ঘটনায় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর চোট পান সোনিকা এবং বিক্রম। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান সোনিকা। বাইপাসের ধারে একটি নার্সিংহোমে ভর্তি করা হয় বিক্রমকে। বেশ কিছু দিন পরে সুস্থ হয়ে ওঠেন তিনি। এরপর থেকে বিভিন্ন মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করে। বিক্রমের কঠোর শাস্তির দাবিতে সরব হয় সোনিকার পরিবার। বিক্রমের বিরুদ্ধে অভিযোগ করেন টলিউডেরও কিছু অভিনেতা-অভিনেত্রী। বিস্তর জলঘোলার পর প্রাথমিক ভাবে বিক্রমের বিরুদ্ধে পুলিশ ৩০৪এ ধারায় গাফিলতির জেরে মৃত্যু, বেপরোয়া ভাবে গাড়ি চালানো এবং সম্পত্তি নষ্টের মতো একাধিক জামিনযোগ্য ধারায় মামলা রুজু করে। তবে মঙ্গলবার সেইসব ধারা বাতিল করে নতুন ধারায় মামলা রুজু হয়েছে বিক্রমের বিরুদ্ধে। যদিও গতকালও আদালতে নিজেকে নির্দোষ বলেই দাবি করেন অভিনেতা।

```