Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া

বুজরুকি! দড়ি ছিঁড়ে পড়ে গিয়ে পুড়ে গেলেন সাধু

দ্য ওয়াল ব্যুরো: পোলিও রোগের চিকিৎসা করতেন তিনি। পবিত্র আগুনের কুণ্ডের উপর একটা দড়ি'তে নিজের পা উপরের দিকে মাথা নীচের দিকে রেখে ঝুলতে ঝুলতে ভগবানের কাছে প্রার্থনা করতেন যাতে পোলিও আক্রান্তেরা সুস্থ হয়ে ওঠে। কিন্তু তাঁর পার্থনা শুনলেন না ভগব

বুজরুকি! দড়ি ছিঁড়ে পড়ে গিয়ে পুড়ে গেলেন সাধু

শেষ আপডেট: 16 September 2018 10:09

দ্য ওয়াল ব্যুরো: পোলিও রোগের চিকিৎসা করতেন তিনি। পবিত্র আগুনের কুণ্ডের উপর একটা দড়ি'তে নিজের পা উপরের দিকে মাথা নীচের দিকে রেখে ঝুলতে ঝুলতে ভগবানের কাছে প্রার্থনা করতেন যাতে পোলিও আক্রান্তেরা সুস্থ হয়ে ওঠে। কিন্তু তাঁর পার্থনা শুনলেন না ভগবান। দড়ি ছিঁড়ে পড়ে গেলেন বাবা। আগুনে পুড়ে গিয়ে বাবা এখন হাসপাতালে। সূত্রের খবর, বছর ৩০'র সাধু ভবানী শঙ্কর নন্দ গত এক মাস ধরে ওড়িশার বালিগুডার মহামায়ী মন্দিরে পোলিও আক্রান্তদের ঠিক করার জন্য এই পুজোর আয়োজন করতেন। তার জন্য এক পবিত্র আগুনের কুণ্ডের উপর একটা দড়ির সাহায্যে ভবানীর পা উপরের দিকে বাঁধা থাকত। মাথা নীচের দিকে থাকা অবস্থায় ঝুলতে ঝুলতে একটা ত্রিশূল হাতে নিয়ে মা কালীর কাছে প্রার্থনা করতেন তিনি। অন্য এক সাধু তাঁকে ঘোরাতেন বলে জানা গিয়েছে। কিন্তু গত সপ্তাহে এই প্রক্রিয়া করতে গিয়ে একটু গড়বড় হয়ে যায়। দড়ি ছিঁড়ে সাধু বাবা আগুনের উপর গিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে ওই মন্দিরের সভাপতি মুক্তা নায়েক ও আরও কয়েকজন মিলে তাঁকে উদ্ধার করেন। সঙ্গে সঙ্গে তাঁকে কাছের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলছে ভবানী শঙ্করের। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর দেহের ২০ শতাংশ পুড়ে গিয়েছে। এখন কয়েকদিন পর্যবেক্ষণে থাকতে হবে তাঁকে। এই ঘটনা জানাজানি হতেই বালিগুডা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এই ধরণের বুজরুকির জন্য ভবানী শঙ্কর নন্দ ও আরও কয়েকজন সাধুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ভবানী সুস্থ হলেই তাঁকে নিজেদের হেফাজতে নেবে পুলিশ। সেখানকার এক সমাজকর্মী জানান, ওড়িশার কেওনঝড়, রাইগাড়া, গাজাপাতি, কোরাপুট, ময়ুরভঞ্জ প্রভৃতি এলাকায় স্থানীয়দের মধ্যে এই ধরণের কুসংস্কারের প্রভাব অনেক বেশি। ২০১৬ সালের ডেটা অনুযায়ী শুধু ওই এক বছরে ওড়িশায় এই ধরণের কুসংস্কারের বলি হয়েছেন ২৪ জন। এই সংখ্যা ঝাড়খণ্ডের ( ২৭ ) পরেই।

```