Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনা

নিজে পড়ে ক্লাস সেভেনে, কিন্তু টিউশন দেয় ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়াদের

দ্য ওয়াল ব্যুরো: বয়স কখনও প্রতিভাকে দমিয়ে রাখতে পারে না। আর সেটাই প্রমাণ করে দিল ১১ বছরের হাসান আলি। হায়দ্রাবাদের বাসিন্দা হাসানের এই বয়সেই প্রকাশ পেয়েছে এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট। বাকি সবার তুলনায় মেধার ভিত্তিতে আলাদা এই পড়ুয়া। নিজে পড়

নিজে পড়ে ক্লাস সেভেনে, কিন্তু টিউশন দেয় ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়াদের

শেষ আপডেট: 21 January 2019 05:57

দ্য ওয়াল ব্যুরো: বয়স কখনও প্রতিভাকে দমিয়ে রাখতে পারে না। আর সেটাই প্রমাণ করে দিল ১১ বছরের হাসান আলি। হায়দ্রাবাদের বাসিন্দা হাসানের এই বয়সেই প্রকাশ পেয়েছে এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট। বাকি সবার তুলনায় মেধার ভিত্তিতে আলাদা এই পড়ুয়া। নিজে পড়ে ক্লাস সেভেনে। কিন্তু টিউশন পড়ায় বি টেক এবং এম টেকের ছাত্রছাত্রীদের। অনায়াসেই সমাধান করে ফেলে ইঞ্জিনিয়ারিংয়ের জটিল সব সমস্যা। শুধু তাই নয়। ইতিমধ্যেই ক্লাস টুয়েলভের পড়াশোনাও শেষ করে ফেলেছে হাসান। এমনটাই জানিয়েছে তার পরিবার এবং ‘হাসান স্যরের’ ছাত্রছাত্রীরা। গত এক বছর ধরে ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়াদের পড়াচ্ছে হাসান। জানিয়েছে, ইন্টারনেটই তার পড়াশোনার অন্যতম মাধ্যম। কোনও বিষয়ে খটকা লাগলেই ঝট করে গুগলে চোখ বুলিয়ে নেয় ১১ বছরের এই বিস্ময় বালক। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স-----সব বিভাগের ছাত্রছাত্রীদেরই যাতায়াত রয়েছে হাসান আলির কোচিংয়ে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়াদের ডিজাইনিং আর ড্রাফটিংয়ের বিভাগ পড়ায় হাসান। তবে কারও থেকে কোন টাকা নেয় না এই ছোট্ট স্কুল পড়ুয়া। তার কথায়, “আমি ভালোবেসেই সবাইকে পড়াই। বদলে পারিশ্রমিক নিই না। কারণ আমি দেশের জন্য কিছু করতে চাই।“

The Wall-এর ফেসবুক পোস্ট লাইক করতে ক্লিক করুন


```