Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্ক

নেপালের দুর্ঘটনাগ্রস্ত বিমানে ছিলেন ৫ ভারতীয়ও, এখনও চলছে উদ্ধারকাজ

দ্য ওয়াল ব্যুরো: রবিবার সকালেই নেপালে ভয়ঙ্কর দুর্ঘটনায় (Nepal plane crash) রানওয়ের উপর ভেঙে পড়েছিল কাঠমাণ্ডু থেকে পোখরাগামী একটি বিমান। সংবাদসংস্থা সূত্রে জানা গেছে, সেই বিমানে থাকা ৭২ জনের মধ্যে রয়েছেন ১০ জন বিদেশি যাত্রী। তাঁদের মধ্যে

নেপালের দুর্ঘটনাগ্রস্ত বিমানে ছিলেন ৫ ভারতীয়ও, এখনও চলছে উদ্ধারকাজ

শেষ আপডেট: 15 January 2023 08:04

দ্য ওয়াল ব্যুরো: রবিবার সকালেই নেপালে ভয়ঙ্কর দুর্ঘটনায় (Nepal plane crash) রানওয়ের উপর ভেঙে পড়েছিল কাঠমাণ্ডু থেকে পোখরাগামী একটি বিমান। সংবাদসংস্থা সূত্রে জানা গেছে, সেই বিমানে থাকা ৭২ জনের মধ্যে রয়েছেন ১০ জন বিদেশি যাত্রী। তাঁদের মধ্যে ৫ জন ভারতীয় (5 Indians)।

রবিবার সকালে কাঠমাণ্ডু থেকে পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সময় আচমকাই ভেঙে পড়ে ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান। মুহূর্তের মধ্যে সেটিতে আগুন ধরে যায়। বিমানটির মধ্যে যাত্রী, পাইলট এবং কেবিন ক্রু মিলিয়ে মোট ৭২ জন ছিলেন বলে জানা গেছে।

https://twitter.com/tweet_sandeep/status/1614503663988539392?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1614503663988539392%7Ctwgr%5E2b29b715e863b7ae42e01355bc974623534c0ccb%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.thewall.in%2Fnews%2Fplane-with-72-people-onboard-crashes-on-runway-near-nepals-pokhara-airport%2F

দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই উদ্ধারের কাজ শুরু করা হয়। ইয়েতি এয়ারলাইন্সের এক মুখপাত্র বলেছেন, “এখনও পর্যন্ত ১৬টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।” দুর্ঘটনার খবর সামনে আসার পর বিমান সংস্থার জরুরি বৈঠকও ডাকা হয়েছে বলে খবর।

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল। টুইটারে তিনি লেখেন, “ইয়েতি এয়ারলাইনস-এর মর্মান্তিক দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। নিরাপত্তা কর্মীদের, এমনকী সাধারণ জনগণের কাছেও আমি অনুরোধ করছি, সবাই একসঙ্গে উদ্ধারকাজে এগিয়ে আসুন।”

ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতৌলা সেদেশের এক সংবাদমাধ্যমে জানান, “বিমানটি কাঠমাণ্ডু থেকে পোখরা আসছিল। সেইসময় রানওয়ের একধারে হঠাৎ ভেঙে পড়ে বিমানটি।”

গঙ্গাসাগরে সাইকেল নিয়ে হাজির করোনা ভাইরাস! ভিড় জমেছে লাল টকটকে বহুরূপীকে ঘিরে


```