Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআই

মুর্শিদাবাদে মহিলার রহস্যমৃত্যু: রিপোর্টে অসঙ্গতি, কবর খুঁড়ে ফের ময়নাতদন্তের নির্দেশ আদালতের

হাইকোর্ট জানিয়েছে, আগামী ২৯ অগস্ট ফের শুনানি হবে। তার আগেই দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট আদালতে জমা দিতে হবে।

মুর্শিদাবাদে মহিলার রহস্যমৃত্যু: রিপোর্টে অসঙ্গতি, কবর খুঁড়ে ফের ময়নাতদন্তের নির্দেশ আদালতের

কলকাতা হাইকোর্ট

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 21 August 2025 22:31

দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদের (Murshidabad News) রঘুনাথগঞ্জে মহিলার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য। পরিবারের অভিযোগ, মৃত ফাতেমা খাতুনকে পণের জন্য জোরাজুরি করছিল স্বামী-শ্বশুরবাড়ির লোকজন। দীর্ঘদিন ধরে নির্যাতনও করছিল। গত ২৯ এপ্রিল সন্ধ্যায় মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয় শ্বশুরবাড়ি থেকে।

প্রথম ময়নাতদন্তে লেখা হয়েছিল— ‘‘কোনও বাহ্যিক আঘাত নেই’’। কিন্তু মৃতের পরিবারের দাবি, ছবিতে-ভিডিওতে স্পষ্ট দেখা গিয়েছিল ভোঁতা আঘাতের চিহ্ন। সেই অসঙ্গতি ঘিরেই প্রশ্ন ওঠে পুলিশের তদন্ত নিয়ে।

পরিবারের আবেদনের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এ দিন নির্দেশ দেন— ফাতেমার কবর খুঁড়ে ফের ময়নাতদন্ত (Post Mortem) করতে হবে। সেই ময়নাতদন্ত হবে কল্যাণীর এইমসে। বিচারপতির পর্যবেক্ষণ, ‘‘যখন ছবিতে আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে অথচ রিপোর্টে লেখা হচ্ছে কিছু নেই, তখন দ্বিতীয় ময়নাতদন্ত ছাড়া উপায় নেই।’’

ফাতেমার পরিবারের দাবি, টাকা, সোনা-গয়না ও নানা জিনিস আনার জন্য প্রায়ই চাপ দিত শ্বশুরবাড়ির লোকজন। প্রায়শই মারধরও চলত। মৃত্যুর দিনও তাঁদের ফোনে জানানো হয়েছিল, ফাতেমা অসুস্থ। কিন্তু সেখানে পৌঁছে বাবা দেখেন, মেয়ে ফ্যানের সঙ্গে ঝুলছে। অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন তখনও উদাসীন ছিল।

হাইকোর্ট জানিয়েছে, আগামী ২৯ অগস্ট ফের শুনানি হবে। তার আগেই দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট আদালতে জমা দিতে হবে।


```