Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

বিসর্জনের শোভাযাত্রায় বধূর মুখে ছোড়া হল মদ! প্রতিবাদ করায় বেধড়ক মার দম্পতিকে

পুলিশ ফাঁড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে এমন ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় শান্তিপুর শ্যামবাজার এলাকায়। এলাকার যুবকদের মধ্যস্থতায় সাময়িক নিষ্পত্তি হয়।

বিসর্জনের শোভাযাত্রায় বধূর মুখে ছোড়া হল মদ! প্রতিবাদ করায় বেধড়ক মার দম্পতিকে

শান্তিপুরে বিসর্জন ঘিরে সংঘর্ষ

শেষ আপডেট: 3 November 2024 13:57

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: কালী প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় মদের ফোয়ারা! বোতল থেকে ছিটকে রাস্তা দিয়ে যাওয়া এক মহিলার গায়ে মদ পড়ে গেলে প্রতিবাদ জানান তিনি। অভিযোগ, তখন এক যুবক মুখে থাকা মদ ওই মহিলার গায়ে ছুড়ে দেয়। স্ত্রীর সম্মান বাঁচাতে তাঁর স্বামী এগিয়ে এলে ওই যুবকরা তাঁদের দুজনকে বেধড়ক মারধর করে! মদের বোতল দিয়ে মারধর করা হয় সঙ্গে থাকা এক বন্ধুকেও। 

পুলিশ ফাঁড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে এমন ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় শান্তিপুর শ্যামবাজার এলাকায়। উত্তেজনা সামাল দিতে ছুটে আসে দুই  সিভিক ভলেন্টিয়ার। এলাকার যুবকদের মধ্যস্থতায় সাময়িক নিষ্পত্তি হয়। মারধরে জখম তিনজনকে হাসপাতালে চিকিৎসা করানো হয়। এরপর পুলিশের দ্বারস্থ হন তাঁরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শান্তিপুর রেল স্টেশন এবং গোডাউন মাঠের দিক থেকে পরপর তিনটি প্রতিমা নিয়ে শোভাযাত্রা করে বিসর্জন দিতে নিয়ে যাওয়া হচ্ছিল। আনুমানিক রাত দশটা নাগাদ একটি পুজোর উদ্যোক্তাদের কয়েকজনের সঙ্গে মোটরসাইকেল করে যাওয়া স্বামী স্ত্রীর বচসা বাঁধে। বধূর মুখে মদ ছুড়ে দেওয়া হয় বলে অভিযোগ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্ত্রীর প্রতি এধরনের অশালীন ব্যবহার মেনে নিতে পারেননি ওই যুবক। তিনি প্রতিবাদ জানানোয় আক্রান্ত হন। বেধড়ক মারধর করা হয় ওই যুবক, তার স্ত্রী ও এক সঙ্গীকে। অন্যান্য পুজো উদ্যোক্তারা ছুটে এসে কোনওমতে পরিস্থিতি সামলায়। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওই বধূ। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ গিয়ে ওই বধূর সঙ্গে কথা বলেন। ঘটনার তদন্তে নেমে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।


```