Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

বছরের এই সময়ে রুটিরুজি জোগায় বড়দিনের কেক, নদিয়ার বেকারিতে কাজে ব্যস্ত থাকেন কৃষকরা

মানিক, তাপস, শেখররা সারা বছর চাষাবাদ করেন। আর প্রতি বছর এই সময়ে উপরি কিছু উপার্জনের জন্য বেকারিতে কাজ করেন।

বছরের এই সময়ে রুটিরুজি জোগায় বড়দিনের কেক, নদিয়ার বেকারিতে কাজে ব্যস্ত থাকেন কৃষকরা

নদিয়ার বেকারিতে কৃষকরা কেক বানান

শেষ আপডেট: 23 December 2024 16:07

কাজল বসাক, নদিয়া

সামনেই বড়দিন। স্বাভাবিকভাবেই কেক কেনার ধুম পড়েছে পাড়ায়, পাড়ায়। বেকারিগুলিতেও ব্যস্ততা তুঙ্গে। বছরের এই সময়টায় বেশি লক্ষ্মীলাভের আশায় নদিয়ার কৃষকরাও। কেক তৈরিতে হাত লাগিয়েছেন তাঁরা। 

নদিয়ার রানাঘাটে রয়েছে বাপ্পা মণ্ডলের বেকারি। সেখানেই কাজ করেন ৩৫ জন কৃষক। সারা বছর ধান, আলু চাষ করে যাঁরা সংসারের হাল টানেন, তাঁরাই বছরের এই সময়টায় কেক তৈরি করেন এই বেকারিতে। 

মানিক, তাপস, শেখররা সারা বছর চাষাবাদ করেন। আর প্রতি বছর এই সময়ে উপরি কিছু উপার্জনের জন্য বেকারিতে কাজ করেন। দীর্ঘ সময়ে ধরে কেক তৈরির কাজ করতে করতে তাঁরা চাষবাসের সঙ্গে বেকারির কাজেও দক্ষ হয়ে গেছেন। 

মানিক বেরা নামের এক শ্রমিক বলছেন, ১২ মাসই চাষাবাদের কাজ থাকে। তবে বছরের এই সময়টাই বিশেষ করে তাঁরা কেক বানাতে আসেন। ১৫ দিনের জন্য কাজ করে ফের কৃষিকাজে ফিরে যান। অন্য একজনের কথায়, বিভিন্ন জেলা থেকেই এই বেকারিতে কাজে আসেন তাঁরা। ১২-১৩ ঘণ্টা কাজ করেন। বছরের এই সময়টা পার হলেও আবার নিজেদের কাজে ফিরে যান।

প্রায় ২৫ বছরেরও বেশি সময় ধরে বড়দিন উপলক্ষে বাটার ফ্রুট, পাম কেক তৈরি করছেন বাপ্পা মণ্ডল। অন্য সময়ে কেক, বিস্কুট, পাউরুটি তৈরি করেন তিনি। তবে ২৫ ডিসেম্বর এলে তাঁর বেকারিতে কাজের চাপ বাড়ে। সেই কারণে বেশি শ্রমিকের প্রয়োজন হয়। তখন হুগলি, হাওড়া অথবা কলকাতার পার্শ্ববর্তীর এলাকা থেকে কৃষকদের নিজের বেকারিতে কাজ দেন তিনি।

তাঁর বেকারিতে এইভাবে কেক তৈরি করে বড়দিনে হাসি ফোটে মানিক, তাপস, শেখরের পরিবারের মুখে। 


```