Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিক

মেরুভল্লুকের পরে খ্যাঁকশিয়াল, ৩৫০০ কিলোমিটার পথ পেরিয়ে নরওয়ে থেকে কানাডা এল বিপন্ন প্রাণী

দ্য ওয়াল ব্যুরো: কয়েক দিন আগেই সুমেরু মহাসাগর থেকে দেড় হাজার কিলোমিটার পথ পেরিয়ে রাশিয়ার উত্তরে সাইবেরিয়ার একটি শহরে খাবারের জন্যে হন্যে হয়ে ঘুরতে দেখা গিয়েছিল ক্লান্ত মেরু ভল্লুককে। এবার তার দ্বিগুণেরও বেশি পথ পেরিয়ে কানাডায় হাজির হল সুমে

মেরুভল্লুকের পরে খ্যাঁকশিয়াল, ৩৫০০ কিলোমিটার পথ পেরিয়ে নরওয়ে থেকে কানাডা এল বিপন্ন প্রাণী

শেষ আপডেট: 3 July 2019 11:24

দ্য ওয়াল ব্যুরো: কয়েক দিন আগেই সুমেরু মহাসাগর থেকে দেড় হাজার কিলোমিটার পথ পেরিয়ে রাশিয়ার উত্তরে সাইবেরিয়ার একটি শহরে খাবারের জন্যে হন্যে হয়ে ঘুরতে দেখা গিয়েছিল ক্লান্ত মেরু ভল্লুককে। এবার তার দ্বিগুণেরও বেশি পথ পেরিয়ে কানাডায় হাজির হল সুমেরুর খ্যাঁকশিয়াল, অর্থাৎ আর্কটিক ফক্স। সম্ভবত খাবার এবং বাসস্থানের নিরাপত্তার খোঁজেই তাকে পাড়ি দিতে হয়েছে নরওয়ে থেকে কানাডা, প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার পথ! ইদানীং জলবায়ুর পরিবর্তনে ফলে দ্রুত বদলে যাচ্ছে পরিবেশ।সারা পৃথিবী জুড়ে দাবি উঠেছে সচেতনতা তথা পরিবেশ রক্ষার। বিপন্ন থেকে বিপন্নতর হয়ে উঠেছে মনুষ্যেতর জীবজগৎ। ফুরিয়ে আসছে প্রাণিদের খাদ্য আর বাসস্থান। নিরাপত্তাহীনতায় ভুগছে তারা। এই কারণেই এতটা পথ পাড়ি দিয়ে সটান কানাডায় হাজির হল ওই খ্যাঁকশিয়াল। প্রাণী বিজ্ঞানীদের দাবি, দীর্ঘতম পথ অতিক্রম করে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে নতুন রেকর্ড গড়েছে ওই স্ত্রী খ্যাঁকশিয়াল। সাড়ে তিন হাজার কিলোমিটার পথ পেরোতে তার সময় লেগেছে ৭৬ দিন। দিন কয়েক আগে পোলার বিয়ারের যে ছবি উঠে এসেছিল, তাতে দেখা যায়, শহরের বাইরে থেকে ধুঁকতে ধুঁকতে ক্লান্ত, ক্ষুধার্ত একটা মেরু ভল্লুক জনবসতিতে এসে পড়েছে।  সে কাদা মাখা, জীর্ণ শরীরেরই খাবার খুঁজে চলেছে সব জায়গায়।  কখনও আবার ভীষণ ক্লান্ত হয়ে সে মাঝ রাস্তায় শুয়েও পড়ছে। তার চোখে জল। এই ঘটনায় সামনে এসেছিল, বিশ্ব উষ্ণায়নের জেরে কতটা অসহায় মেরুপ্রদেশের প্রাণীরা। এ দিন খ্যাঁকশিয়ালটি হেঁটে আসার ঘটনায় সেই অসহায়তাই ফের সামনে এল। ‘নরওয়েজিয়ান পোলার ইনস্টিটিউটে’র গবেষকেরা জানিয়েছেন, ২০১৭ সালের জুলাই মাসে সুমেরু খ্যাঁকশিয়ালের উপকূলীয় উপপ্রজাতির ওই শিয়ালটির দেহে ‘স্যাটেলাইট ট্র্যাকিং চিপস’ বসিয়েছিলেন তাঁরা। উপগ্রহচিত্রে দেখা যাচ্ছে, গত ২৬ মার্চ নরওয়ের স্পিটবার্জেন শহর থেকে দক্ষিণ দিকে ভেসে আসতে শুরু করেছিল সে। সমুদ্রে জমাট বাঁধা একটি বিশাল হিমশৈলের মাথায় চড়ে ভােসে আসছিল সেটি। ২১ দিনে ১,৫১২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে গ্রিনল্যান্ডের উপকূলে পৌঁছয় সে। এর পরে ১৬ এপ্রিল থেকে শুরু হয় তার হাঁটা। ‘নরওয়েজিয়ান পোলার ইনস্টিটিউটে’র গবেষক ইভা ফুগলেই মঙ্গলবার বলেন, "১ জুলাই কানাডার এলিসমেয়ার দ্বীপের কাছে ওই খ্যাঁকশিয়ালটিকে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে।" ইভার দাবি, হিমবাহের উপর দিয়ে এমন দীর্ঘ যাত্রার রেকর্ড নেই অন্য কোনও স্তন্যপায়ী প্রাণীর। দেখে নিন তার যাত্রাপথ। উপগ্রহচিত্র থেকে পাওয়া তথ্য বলছে, প্রতিদিন গড়ে ৪৬.৩ কিলোমিটার পথ হেঁটেছে ওই খ্যাঁকশিয়ালটি। তবে তার গলায় বাঁধা জিপিএস ট্র্যাকারের হিসেব জানাচ্ছে, উত্তর গ্রিনল্যান্ডের চরম প্রতিকূল আবহাওয়ায় কবলে পড়ে এক দিনে প্রায় ১৫৫ কিলোমিটার হেঁটেছিল সে। ইভা জানিয়েছেন, মেরুর খ্যাঁকশিয়ালরা হিমাঙ্কের ৫০ ডিগ্রি সেলসিয়াস নীচের তাপমাত্রাতেও খাপ খাইয়ে নিতে পারে। তাই বিস্তীর্ণ তুষারক্ষেত্র পাড়ি দিয়েও এখনও বেশ সুস্থ-সবল রয়েছে মাত্র ৭ কিলোগ্রাম ওজনের খ্যাঁকশিয়ালটি। ইভা এবং তাঁর সহ-বিজ্ঞানীদের গবেষণাপত্রে দাবি, সুমেরীয় খ্যাঁকশিয়ালদের ক্ষেত্রে এটি শুধু দীর্ঘতম নয়, দ্রুততম পরিযানেরও রেকর্ড। তবে শুধু খাদ্য বা আশ্রয়ের সন্ধান নয়, প্রজননের সঙ্গী খোঁজার জন্যেও সুমেরুর খ্যাঁকশিয়ালরা পরিযায়ী হয় বলে তাঁদের দাবি। নরওয়ের পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী ওলা এলভেস্টল এই ঘটনায় মন্তব্য করেছেন, "সমুদ্রে জমা বরফ যে প্রাণীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা ফের প্রমাণিত হল।"

```