Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

চাঁদের পর শুক্রকেও চাই, সাজছে ইসরোর শুক্রযান, সূর্যপ্রণাম সেরেই রওনা ভিনগ্রহে

দ্য ওয়াল ব্যুরো: মহকাশে মহাযজ্ঞই বটে। চাঁদ ছুঁয়ে ভারত প্রমাণ করেছে তারাই এখন সেরা। চাঁদের দক্ষিণ পিঠে নামার সাহস ও কৌশল ভারতই দেখাল প্রথম। এরপরের মিশন আরও জটিল, আরও বিপদসঙ্কুল। এবার সূর্যকে ছুঁতে চলেছে ইসরোর (ISRO) আদিত্য এল-১। সব ঠিক

চাঁদের পর শুক্রকেও চাই, সাজছে ইসরোর শুক্রযান, সূর্যপ্রণাম সেরেই রওনা ভিনগ্রহে

শেষ আপডেট: 30 August 2023 10:00

দ্য ওয়াল ব্যুরো: মহকাশে মহাযজ্ঞই বটে।

চাঁদ ছুঁয়ে ভারত প্রমাণ করেছে তারাই এখন সেরা। চাঁদের দক্ষিণ পিঠে নামার সাহস ও কৌশল ভারতই দেখাল প্রথম। এরপরের মিশন আরও জটিল, আরও বিপদসঙ্কুল। এবার সূর্যকে ছুঁতে চলেছে ইসরোর (ISRO) আদিত্য এল-১। সব ঠিক থাকলে ২ সেপ্টেম্বরই সূর্যের দিকে পাড়ি দেবে ইসরোর সৌরযান। এখানেই শেষ নয়। চাঁদ-তারা-গ্রহ সর্বত্রই বিজয় পতাকা ওড়াবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। সূর্য-প্রণাম করে ইসরো পাড়ি দেবে শুক্রের (Venus) দেশে। সেজেগুজে তৈরি হচ্ছে শুক্রযান (Shukrayaan)।

মঙ্গল জয় আগেই করেছে ভারত। মঙ্গলে ঘুরে বেড়াচ্ছে ভারতের মঙ্গলযান ‘মম’। চাঁদে নেমে ইতিহাস গড়েছে ইসরো। চাঁদ, মঙ্গলের পরে এবার ইসরোর বড় লক্ষ্য সৌরজগতের আরও এক গ্রহ শুক্র (Shukrayaan)। এই গ্রহে পাড়ি দেবে ইসরোর শুক্রযান। তার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে। ঐতিহাসিক এই মিশনে ইসরোর পাশে দাঁড়িয়েছে ফরাসি মহাকাশ গবেষণা সংস্থা সিএনইএস।

শুক্র-যাত্রা কবে হবে এখনও তার ঘোষণা হয়নি। শোনা যাচ্ছে, সৌরযান সূর্যে পাড়ি দেওয়ার পরেই শুক্র-অভিযানে বেরোবে ইসরো। শুক্রযানের প্রযুক্তি ও তার যন্ত্রপাতির কিছুটা অংশ তৈরি করছে ফরাসি মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস। ভাইরাল (ভেনাস ইনফ্র্যারেড অ্যাটমস্ফিয়ার গ্যাসেস লিঙ্কার)এই যন্ত্র তৈরি দায়িত্বে রয়েছে ফ্রান্সের এনভায়রনমেন্ট অ্যান্ড স্পেস অবজারভেশন ল্যাবরেটরি এবং ফ্রেঞ্চ ন্যাশনাল সায়েন্টিফিক রিসার্চ সেন্টার সিএনআরএস।

শুক্রযানের (Shukrayaan) পরিকল্পনা শুরু হয় সেই ২০১৭ সাল থেকেই। ইসরো জানিয়েছে, মোট ১০০ কেজি ওজনের যন্ত্রাংশ নিয়ে এই মহাকাশযান শুক্র অভিযান শুরু করবে। শুক্রগ্রহের সঙ্গে এই মহাকাশযানের ন্যূনতম দূরত্ব হবে ৫০০ কিলোমিটার, আর সর্বাধিক দূরত্ব হবে প্রায় ৬০০০০ কিলোমিটার। শুক্রগ্রহের উপবৃত্তাকার কক্ষপথে পাক খাবে এই মহাকাশযান।

আরও পড়ুন: চন্দ্রযানে চন্দননগরের শুভদীপ, যাদবপুরের প্রাক্তনীর বাবা-মা বলছেন, 'র‍্যাগিং বন্ধ হোক'

শুক্রগ্রহের কক্ষে পৌঁছে নানা রকম পরীক্ষানিরীক্ষা করবে শুক্রযান। প্রথমে ঠিক হয়েছিল ১৭৫ কিলোগ্রাম ওজনের যন্ত্রাংশ নিয়ে পাড়ি দেবে শুক্রযান, তবে পরে পে-লোডের ওজন কমিয়ে ১০০ কিলোগ্রাম করা হয়। এই মহাকাশযানে থাকবে ভেনাস এল অ্যান্ড এস-ব্যান্ড এসএআর, ভারটিস (হাই ফ্রিকুয়েন্সি রেডার), ভিটিসি থার্মাল ক্যামেরা, লাইটনিং সেন্সর, সোলার অকুলেশন ফোটোমেট্রি, এয়ারগ্লো ইমেজার, মাস স্পেকট্রোমিটার, প্লাজমা অ্যানালাইজ়ার, রেডিয়েশন এনভায়রনমেন্ট, সোলার সফট এক্স-রে স্পেকট্রোমিটার, প্লাজমা ওয়েভ ডিটেকটর ইত্যাদি।


```