Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

রেস্তোরাঁয় বসে খাচ্ছিলেন যুবক, দুষ্কৃতীরা কুপিয়ে কেটে নিল হাত! পালাল কাটা অংশ নিয়ে

দ্য ওয়াল ব্যুরো: এক যুবকের উপর চড়াও হয়ে ধারালো অস্ত্রের কোপে তাঁর হাত কেটে নেওয়ার অভিযোগ উঠল ১০-১২ জন দুষ্কৃতীর বিরুদ্ধে (Miscreants chop off hand)। ঘটনার পর কাটা হাতটি নিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। বর্বরোচিত ঘটনাটি ঘটেছে সোমবার হরি

রেস্তোরাঁয় বসে খাচ্ছিলেন যুবক, দুষ্কৃতীরা কুপিয়ে কেটে নিল হাত! পালাল কাটা অংশ নিয়ে

শেষ আপডেট: 10 January 2023 08:50

দ্য ওয়াল ব্যুরো: এক যুবকের উপর চড়াও হয়ে ধারালো অস্ত্রের কোপে তাঁর হাত কেটে নেওয়ার অভিযোগ উঠল ১০-১২ জন দুষ্কৃতীর বিরুদ্ধে (Miscreants chop off hand)। ঘটনার পর কাটা হাতটি নিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা।

বর্বরোচিত ঘটনাটি ঘটেছে সোমবার হরিয়ানার কুরুক্ষেত্রে (Kurukshetra)। আহত যুবকের নাম জুগনু। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার এক তরুণীর সঙ্গে কুরুক্ষেত্র এলাকায় একটি রেস্তোরাঁয় বসে ছিলেন জুগনু। হঠাৎই দুটি গাড়িতে করে ১০-১২ জন দুষ্কৃতী ওই রেস্তোরাঁয় আসে। তাদের প্রত্যেকের মুখ ঢাকা ছিল। জুগনুর উপর চড়াও হয় তারা। একটি ধারালো অস্ত্রের সাহায্যে জুগনুর হাত কেটে নেয় ওই দুষ্কৃতীরা। এরপর কাটা হাত দুটি নিয়ে পালিয়ে যায় তারা। নৃশংস এই ঘটনা দেখে রেস্তোরাঁ থেকে পালিয়ে যান জুগনুর সঙ্গে থাকা তরুণী।

ঘটনার পর রক্তাক্ত অবস্থায় সেখানেই লুটিয়ে পড়েন জুগনু। তাঁকে উদ্ধার করে লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাঁকে চণ্ডীগড়ের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশকে জুগনু জানিয়েছে, সঞ্জু রানা নামে একজন মদ ব্যবসায়ীর সঙ্গে পুরনো শত্রুতা ছিল জুগনুর।
এমনকী, সঞ্জুকে খুনের চেষ্টার মামলায় ২০২০ সালে গ্রেফতার হয়েছিল জুগনু নিজেও। ওই ব্যবসায়ীকে উদ্দেশ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়েছিল সে, যাতে আহত হয়েছিল সঞ্জু। বর্তমানে জামিনে মুক্ত রয়েছে জুগনু। এই ঘটনার পিছনে সঞ্জু রানার হাত রয়েছে বলে অনুমান পুলিশের।

ঘটনায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা রুজু করা হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের শিগগিরই গ্রেফতার করা হবে বলে জানানো হয়েছে।

তৃণমূলের উপপ্রধান রাখির কুঁড়েঘরের চাল ফুটো, অন্যের আবাসের ব্যবস্থা করছেন তিনি


```