Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্ক

হরিয়ানা-রাজস্থানের পর ওড়িশা, ভিনরাজ্যে কাজে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু বাংলার ২ শ্রমিকের

রবিবার রাতে দু’জনের দেহ মুর্শিদাবাদের বাড়িতে ফিরতেই গোটা এলাকায় শোকের ছায়া নেমেছে। অবিলম্বে রাজ্য সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছে মৃত দুই শ্রমিকের পরিবার।

হরিয়ানা-রাজস্থানের পর ওড়িশা, ভিনরাজ্যে কাজে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু বাংলার ২ শ্রমিকের

প্রতীকী চিত্র

শেষ আপডেট: 9 September 2024 16:41

দ্য ওয়াল ব্যুরো: বিজেপি শাসিত রাজ্য হরিয়ানা, রাজস্থানের পর এবার ওড়িশায় মৃত্যু হল মুর্শিদাবাদের ভগবানগোলার দুই শ্রমিকের। 

সূত্রের খবর, ওড়িশার কটকে কাজ করতে গিয়েই এমন মর্মান্তিক পরিণতি হয় ভগবানগোলা থানার দুই শ্রমিক আবু তাহের শেখ (৩৮) ও আল আমিন শেখের (২৭)। শুক্রবার মারা যান তাঁরা। রবিবার রাতে হাড়হিম করা তথ্য সামনে আসতেই রীতিমতো হইচই পড়ে গিয়েছে। 

পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে ভগবানগোলার ওই দুই শ্রমিক-সহ বাংলারই ৩ জন একটি সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারের কাজে নেমেছিলেন। দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরেও তাঁদের কোনও সাড়াশব্দ না পেয়ে সহকর্মীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। এরপরই তড়িঘড়ি দমকলে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে দমকলবাহিনী ৩ শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। নদিয়ার শ্রমিক দীনেশ সরকার বরাতজোরে প্রাণে বাঁচলেও ভগবানগোলার দুই শ্রমিককে প্রাণে বাঁচানো সম্ভব হয়নি। মৃত আবু তাহেরের ভাইও কর্মসূত্রে কটকেই থাকেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে ভগবানগোলার ওই দুই শ্রমিকের দেহ নিয়ে বাংলায় ফেরেন তিনি। 

রবিবার রাতে দু’জনের দেহ মুর্শিদাবাদের বাড়িতে ফিরতেই গোটা এলাকায় শোকের ছায়া নেমেছে। অবিলম্বে রাজ্য সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছে মৃত দুই শ্রমিকের পরিবার।


```