Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

নাবালকের মৃত্যু ঘিরে উত্তপ্ত পাঁশকুড়া! তদন্তের দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির

মৃত ওই কিশোরের মা, বাবা সহ পরিবারের বাকি সদস্যরা থানায় এসে পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা দেন। 

নাবালকের মৃত্যু ঘিরে উত্তপ্ত পাঁশকুড়া! তদন্তের দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির

প্রতীকী ছবি

শেষ আপডেট: 25 May 2025 20:34

দ্য ওয়াল ব্যুরো: এক নাবালকের রহস্যমৃত্যু। তাঁর জেরে ছড়িয়েছে চাঞ্চল্য। রাজনীতির গেরুয়া রং লেগেছে তাতে। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় এই ঘটনায় পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ বিজেপি সমর্থকরা।

রবিবার সন্ধ্যায় নাবালকের ওই রহস্যমৃত্যু ঘিরে পাঁশকুড়া থানার ঘেরাও করেন গেরুয়াদলের মানুষজন। শুরু হয় বিক্ষোভ। গলায় চিপসের মালা ঝুলিয়ে রাজ্য সরকার ও পুলিশের বিরুদ্ধে স্লোগান শোনা যায় তাঁদের গলায়।

বিজেপি কর্মীদের স্লোগান, ‘সিভিক তোমার চিপস নাও, আমাদের ছাত্রকে ফিরিয়ে দাও।’ অভিযোগ, প্রশাসনের তরফে গাফিলতি রয়েছে। তার জেরেই অকালে মৃত্যু হয়েছে ওই নাবালক ছাত্রের। মৃত ওই নাবালকের পরিবারের দাবি, তাঁদের ছেলের মৃত্যু স্বাভাবিক তো নয়ই, বরং নেপথ্যে কোনও রহস্য রয়েছে যা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে পুলিশ। শুধু তাই নয়, আত্মহত্যার তকমা দেওয়া হয়েছে তাতে।

মৃত ওই কিশোরের মা, বাবা সহ পরিবারের বাকি সদস্যরা থানায় এসে পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা দেন। তাতে তাঁরা স্পষ্ট দাবি, তাঁদের ছেলেকে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে এবং তাতে প্রভাবশালী ব্যক্তিদের হাত রয়েছে।

বিক্ষোভ গুরুতর মোড় নিলে পাঁশকুড়া থানার সামনে পুলিশবাহিনী মোতায়েন করা হয়। বিশৃঙ্খলা এড়াতে পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে এবং বিক্ষোভকারীদের শান্ত থাকতে অনুরোধ জানায়। পরিস্থিতি উত্তপ্ত থাকলেও কোনও হিংসাত্মক বা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেনি, এমনটাই জানিয়েছে পুলিশ।

এই ঘটনা ঘিরে উত্তপ্ত রয়েছে বিজেপি পক্ষ। তাদের দাবি, যদি দ্রুত ও সঠিক তদন্ত না হয় এবং দোষীদের গ্রেফতার না করা হয়, তাহলে তারা এই আন্দোলনকে বৃহত্তর পর্যায়ে নিয়ে যাবে।

যদিও এই ঘটনায় জেলা পুলিশ প্রশাসনের তরফে এখন পর্যন্ত কোনও বিবৃতি মেলেনি।


```