Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিক

ইউনিয়ন অফিস দখল নিয়ে রণক্ষেত্র খড়্গপুর কলেজ, টিএমসিপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ

ছাত্র সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল খড়্গপুর কলেজ। ইউনিয়ন অফিস দখল নিয়ে টিএমসিপির দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি বেঁধে যায় বলে অভিযোগ।

ইউনিয়ন অফিস দখল নিয়ে রণক্ষেত্র খড়্গপুর কলেজ, টিএমসিপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ

খড়্গপুর কলেজ

শেষ আপডেট: 7 August 2024 18:05

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: ছাত্র সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল খড়্গপুর কলেজ। ইউনিয়ন অফিস দখল নিয়ে টিএমসিপির দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি বেঁধে যায় বলে অভিযোগ। উভয়পক্ষকেই একে অপরের দিকে চেয়ার ছুঁড়তে দেখা যায়। নিজেদের মধ্যে পাথর ছোড়াছুড়ি করেন সদস্যরা। এতে দুপক্ষের ৪ জন আহত হয়। 

কলেজ সূত্রে জানাগিয়েছে, ইউনিয়ন অফিসে বসেছিলেন ছাত্র নেতা শেখ অমন এবং তাঁর সঙ্গীরা। তখনই তৃণমূল ছাত্র পরিষদের অপর নেতা রোহন দাসের গোষ্ঠী এসে ওই ইউনিয়ন অফিস দখল করার চেষ্টা করে। অভিযোগ, তখনই অমন ও তাঁর দলবলের উপর হামলা চালানো হয়। রড-পাথর হামলা করে। বেশ কয়েকজনের মাথাও ফেটেছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে খড়গপুর টাউন থানার পুলিশ। পুলিশের সামনেই খড়গপুর কলেজ গেটের সামনে বসে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদে এক গোষ্ঠী।

খড়গপুর কলেজ তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি সেখ অমনের অভিযোগ, "আমরা খড়গপুর কলেজের ইউনিয়ন রুমে বসে ছিলাম কিছুদিন আগে রুম পরিষ্কার করেছি। লাইট লাগিয়েছি। বিজেপি থেকে তৃণমূল ছাত্র পরিষদে কিছুদিন আগে যোগদান দিয়ে রোহন দাস হঠাৎ করে বহিরাগতদের নিয়ে ইউনিয়ন রুমে ঢুকে পড়ে। আমাদের উপরে রড পাথর দিয়ে হামলা চালায়। আমাদের দুজন আহত তারা হাসপাতালে ভর্তি আছে।" যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত রোহন। 


```