
শেষ আপডেট: 23 July 2023 07:42
দ্য ওয়াল ব্যুরো: মণিপুরে দুই আদিবাসী মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর পর থেকেই সেখানে ঘটে যাওয়া একের পর এক ঘটনা সামনে আসছে। এবার আরও এক নারকীয় ঘটনা প্রত্যক্ষ করল মণিপুর। এক স্বাধীনতা সংগ্রামীর বৃদ্ধা স্ত্রীকে পুড়িয়ে মারার খবর এবার সামনে এল (manipur wife of freedom fighter skull found)।
জানা গেছে, একদল সশস্ত্র দাঙ্গাবাজ দুষ্কৃতী মে মাসের শেষের দিকে আক্রমণ করে মণিপুরের শেরু অঞ্চল। সেখানেই পরিবার নিয়ে থাকতেন স্বাধীনতা সংগ্রামী প্রয়াত চূড়াচাঁদ সিংয়ের অশীতিপর স্ত্রী ইবেতোম্বি। এই ঘটনার সময়ে তিনি তাঁর পরিজনদের তখনকার মতো গ্রামের বাইরে পালিয়ে যেতে বলেন। পাশাপাশি ইবেতোম্বি তাঁর নাতি প্রেমকান্তকে অনুরোধ করেন তাঁকে পরে এসে নিয়ে যেতে। তবে সেই বৃদ্ধার নাতি প্রেমকান্ত জানান, সেই সুযোগ আর পাননি তাঁরা। সেই দিনের ঘটনার কথা বর্ণনা দিতে গিয়ে আজও যেন শিউরে ওঠেন প্রেমকান্ত।
জানা গেছে, মণিপুরে যে কটি পার্বত্য গ্রামের উপর হামলা হয়েছে তার মধ্যে শেরুতে আঘাতের অভিঘাত সবচেয়ে বেশি। ছবির মতো সুন্দর গ্রামটি যেন লণ্ডভন্ড হয়ে গিয়েছে। ২৮ মে-র সেই বিভীষিকাময় রাতের বর্ণনা দিতে গিয়ে এই গ্রামের অন্য এক বাসিন্দা জানান, 'সেদিন আমরা সশস্ত্র বাহিনীর হাত থেকে বাঁচতে স্থানীয় বিধায়কের বাড়িতে আশ্রয় নিয়েছিলাম।' জানা গেছে, রাত ২টো নাগাদ ইবেতোম্বিই গ্রামের সকল মানুষকে ডেকে তুলে পালানোর পরামর্শ দেন। গ্রামের সকলকে বাঁচিয়ে নিজে প্রাণ দিলেন ইবেতোম্বি, স্বামীর পথই যেন বেছে নিলেন জীবনের শেষ লগ্নে।
Whataboutery! মানে কি? হঠাৎ কেন এই শব্দ ব্যবহার করে মোদীর সমালোচনা চলছে!